বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পাচারের শিকার নারী-পুরুষদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরায় মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়েছে। ২৯ ও ৩০ আগস্ট অগ্রগতি রিসোর্ট, সাতক্ষীরার কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দাতা সংস্থা ইউএসস্টেট ডিপার্টমেন্ট এর অর্থায়নে ও একপাট-লুক্রেমবার্গ এর সহযোগিতায় রাইটস যশোর এ প্রশিক্ষনের আয়োজনে করে।

প্রশিক্ষণে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত মানব পাচারের শিকার ও মানব পাচারে ক্ষতিগ্রস্থ হওয়া ১৫ জন নারী-পুরুষ।

প্রকল্পটি মানব পাচারের শিকার ক্ষতিগ্রস্থ নারী ও পুরুষদেরকে, তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা পুনরুদ্ধার ও সার্বিক কল্যাণ সাধন, আইনী সহায়তা প্রদান, স্বাস্থ্য সহায়তা, শিক্ষা সহায়তা, লাইভলিহুড সহায়তা ও আত্ম-নির্ভরশীল করে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সংগঠন ও সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে। ২দিন ব্যাপী উপকারভোগীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষনে জীবন দক্ষতা, যোগাযোগ দক্ষতা, সময় ও চাপ ব্যবস্থাপনা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণ, অর্থ বিষয়ক শিক্ষা ও খরচ ব্যবস্খাপনা, সঞ্চয় ও উৎপাদনশীল বিনিয়োগ এবং অধিকার ও অধিকার সংরক্ষণ বিষয়ে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে যাতে মানব পাচারের শিকার ও ক্ষতিগ্রস্থ হয়ে আসা শিশুদের জীবন জীবিকায়নে পরিবর্তন আসে এ লক্ষ্যে প্রশিক্ষণ পরিচালিত হয়।

প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- যশোর রাইটস এর ডেপুটি ডিরেক্টর এস এম আজহারুল ইসলাম।

প্রশিক্ষনে সহায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দেবব্রত ঢালী, যশোর রাইটস মুক্তি সাউথ এশিয়া প্রজেক্ট এর প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম, তানিয়া হাসান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী