বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় পুলিশে চাকুরী দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ চেষ্টায় প্রতারক গ্রেফতার

সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ চেষ্টায় বৃহস্পতিবার এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে শূন্য স্ট্যাম্প ও চেক উদ্ধার হওয়া সংক্রান্তে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফ করেন সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), তারেক ফয়সাল ইবনে আজিজ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ঘটনার বিবরণীতে জানা যায় যে, জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান পরিচালনায় বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন তৈলকুপি গ্রামস্থ জনৈক ফিরোজা বেগম এর বাড়িতে বাংলাদেশ পুলিশে চাকুরী দেওয়ার নাম করিয়া টাকা পয়সা লেনদেন বিষয়ে আলাপ আলোচনা করার সময় আসামী মোঃ এনামুল হক (৪০), পিতা-মৃত মোসলেম সরদার, সাং-দাউকোনা (ইউপি-জামিরা), থানা-ফুলতলা, জেলা-খুলনা কে গ্রেফতার করা হয় এবং আসামীর দখল ও হেফাজত হইতে আলামত ক) ১০০ (একশত) টাকার সমমূল্যের তিনটি নন-জুডিশিয়াল শূন্য স্ট্যাম্প খ) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এ্যাকাউন্ট নম্বর এর অনুকূলে একটি শূন্য চেক, গ) Dutch Bangla Bank Limited এ্যাকাউন্ট নম্বর এর অনুকূলে একটি শূন্য চেক, ঘ) একটি অনলাইন এ্যাডমিট কার্ড যাহা উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়। ধৃত আসামী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য।

ধৃত আসামী দীর্ঘদিন ধরিয়া সরকারী চাকুরীর প্রলোভন দেখিয়ে প্রতারণা পূর্বক বিশ্বাস ভঙ্গ করিয়া অর্থ আত্মসাৎ করে আসিতেছে। এই সংক্রান্তে পাটকেলঘাটা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী