বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রার্থনা, আলোচনা ও আনন্দ আয়োজনে বড়দিন উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মহা ধুমধামে বড়দিন উদযাপন করা হয়েছে।
২৫ ডিসেম্বর রবিবার প্রথম প্রহরে সুলতানপুর বাটকেখালী গীর্জাতে পবিত্র বাইবেল থেকে বাণী শুনিয়ে মোমবাতি জ্বালিয়ে গো’শালায় আত্মার শুদ্ধতম শ্রদ্ধাজ্ঞাপন করে ও কেক কেটে প্রভু যীশুর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। প্রার্থনাপর্ব পরিচালনা করেন ফাদার লরেন্স ভালোত্তি।
সকালে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে আপ্যায়ন আর বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজনও করা হয়। ঋশিল্পীতে (প্রতিবন্ধী) সুবর্ণ শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উপহার প্রদান অনুষ্ঠান। সেখানে সবাইকে বড়দিনের উপহার প্রদান করেন একই সাথে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋশিল্পী প্রধান এনসো ফ্যালকন।
অতিথিদের আপ্যায়িতকরেন লাওরা মিলানো। অনুষ্ঠান শেষে আলোচনা পর্বে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক দেশ টিভি’র শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনসো ফ্যালকন বলেন, মানবতার সেবাই হচ্ছে সবথেকে বড় ধর্মচর্চা। মানবিকতার বিপর্যয় ঘটলে ধর্মও বিপর্যয়ের মুখে পড়ে। তাই দরকার মানুষে মানুষে ভেদাভেদহীন কল্যাণকর এক সমাজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় হুইলচেয়ার (বিশেষ) ক্রিকেট দলের সহ অধিনায়ক ও অলরাউন্ডার উজ্জল বৈরাগী। আলোচনা ও আনন্দ আয়োজনে অংশ নেন, রাকিব হোসেন, সিয়ামছামী তৃষান, নিলয় মন্ডল, জাহিদ মোড়ল, অমৃত সরদার, রাসেল গাজী, সজল হেমব্রম, তামিম সুলতানা, বিশ্বজিত মন্ডল, সাহারা আক্তার, সুজন মাঝি, আব্দুল মান্নান, সাথী দাস, রুপালী সরকার, রাহেল মজুমদার. প্রাপ্তি চৌধুরী প্রমুখ।
সন্ধ্যায় সুলতানপুর বাটকেখালী গীর্জার মাঠে অনুষ্ঠিত হয় জমজমাট সাংস্কৃতি অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও কনসার্ট।
প্রসঙ্গত, জেলার ১৫৬টি ছোট বড় গীর্জায় মহাধুমধামে পালিত হয়েছে বড়দিন উৎসব। তবে সাতক্ষীরা সদরের সুলতানপুর বাটকেখালী ও আশাশুনির বড়দলের গীর্জার আয়োজন ছিল চোখ ধাধানো। এছাড়া সব গীর্জাগুলোতেও ছিল প্রার্থণা আর ভাবগাম্ভির্য্যে ভরা এক অন্য পরিবেশ।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অনলাইনে বিবাহ ওবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়বিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • ‘৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার’ : ধর্মমন্ত্রী
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব