সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু কৃষি জাদুঘর উদ্বোধন

সাতক্ষীরায় মহান স্বাধীনতার মাসের প্রথম দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতি ঘর এর আনুষ্ঠানিক উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু কৃষক ও শ্রমিকের কথা বেশি ভাবতেন। বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন। বাকশালের অর্থ হল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বঙ্গবন্ধু কৃষি ক্ষেত্রে কি কি করলে বাংলাদেশ ভালো থাকবে, কৃষকরা ভালো থাকবে, দেশের জনগণ কিভাবে ভালো থাকবে সেটাই ভাবতেন এবং বঙ্গবন্ধুর জীবদ্দশায় সাড়ে তিন বছরে যা করেছেন এবং বলেছেন সেটাই জননেত্রী শেখ হাসিনা তার দেখানো পথে হাটছেন।

জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা। দেশের প্রতিটি নাগরিকের উচিত
তার জমি থেকে কিছু না কিছু উৎপাদন করা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তাহমিদ আনসারী, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা
সুলতানা রুবি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. নূর মনোয়ার, সদর উপজেলা কৃষি অফিসার
কৃষিবিদ মো. মনির হোসেন, আশাশুনি উপজেলা কৃষি অফিসার মো. রাজিবুল হাসান, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শহীদ মোহাম্মদ তিতুমীর, খামার বাড়ি সাতক্ষীরার কৃষি প্রকৌশলী মো. হারুন-অর রশিদ, মীর হাবিবুর রহমান বিটু প্রমূখ।

আলোচনা সভা শুরুর পূর্বে ফিতা কেটে বঙ্গবন্ধু কৃষি জাদুঘর ও কৃষকের বাতিঘর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির কর্মকর্তা ও কৃষি অফিসাররা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন