সাতক্ষীরায় বন্যার্তদের মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠন (সহায়) এর ত্রাণ বিতরণ


নিজস্ব প্রতিবেদক: ‘‘মানুষ মানুষের জন্য’’ এই স্লোগানকে বুকে ধারণ করে সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি,বরিশাল বিশ্ববিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় সাতক্ষীরায় বেতনা নদীর বাঁধ ভেঙ্গে বন্যা কবলিত ও অতি বৃষ্টির কারণে সৃষ্ঠ জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ
পরবিবারের মাঝে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (সহায়) এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ ১১ অক্টোবর শুক্রবার সাতক্ষীরার মাঝখোলা, বিনেরপোতা, কাদাকাটি ও তালা উপজেলায় বন্যা কবলিত পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, এবং খাবার স্যালাইন সহ নিত্য প্রয়োজীয় দ্রব্য প্যাকেজ আকারে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সভাপতিত্ব করেন,
মোঃ ইকরামুজ্জামান। অর্থনীতি (২০-২১)সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এর সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (সহায়) এর
অমরেশচন্দ্র মন্ডল।
বাংলা (২১-২২) ও মোঃ আবুল খায়ের বিশ্বাস। বাংলা (২২-২৩)।
ত্রাণ বিতরণ কার্যক্রমে সাতক্ষীরা সরকারি কলেজ এর সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ এর অর্থনিতি বিভাগের শিক্ষার্থী আবু রায়হান এর নেতৃত্বে
সার্বিক সহযোগিতা করেন, দিগন্ত
চৌধুরী,সাগর আহমেদ,ইমরান নাজির,
ইয়াসিন আরাফাত,মুজাহিদ,নূরে আলম সোহাগ,শাহ মাহমুদ তাবিন,জুনায়েদ আহমেদ তপু প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন


