শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় “বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ইয়ুথ ভিশন ২.০ : ‘একসাথে বাংলদেশের ভবিষ্যৎ গড়ি’ প্রতিপদ্যে “বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভাবনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ই ডিসেম্বর) সকালে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা মিশন মাঠে সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিডো সাতক্ষীরা এর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ’র অধ্যক্ষ বাসুদেব বসু,সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ,সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা,টিআইবি সাতক্ষীরার সভাপতি হেনরি সরদার । এ সময় আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস,সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছা. তাছরিমা খাতুন,এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান,শরুপ ইয়ুথ টিম শ্যামনগর এর প্রতিনিধি শেখ মেহনাজ জাহান তিথী, সাংবাদিক ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের দুই শতাধিক যুবক । বাংলাদেশ বিনির্মাণে, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভার কর্মসূচির উদ্দেশ্য বর্ণনা করেন একশন এইড বাংলাদেশ এর ডেপুটি ম্যানেজার মো.আরিফ সিদ্দিকী। যুবকদের চাহিদা নোট উপস্থাপন ও আগামী বাংলাদেশ যুবকদের প্রত্যাশা ভিডিও প্রদর্শনী তুলে ধরেন একশন এইড বাংলাদেশ এর ইন্সেপিরেটর শারার মাহবুব ধ্রুব।সফল যুবকদের গল্প টিম পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ তহিদুজ্জামান।

পরে সফল যুবকদের গল্প, প্যানেল ডিসকাশন( টকশো), খেলাধুলা, নাটক প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান, মূল্যায়ন ও পুরস্কার বিতরনীর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী