বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপি’র শুভেচ্ছা ও আনন্দ মিছিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে প্রতিহিংসা ফরমায়েসী রায়, ৭০ বছরের সাজা অবস্থায় কারাঅন্তরীন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জননেতাকর্মী কোর্ট থেকে জামিন হওয়ায় সাতক্ষীরায় শুভেচ্ছা ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮শে আগস্ট) বিকাল ৫ টায় শহরের পরিবহন কাউন্টারের সামনে হতে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের আয়োজনে এ আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় পরিবহন কাউন্টারের সামনে গিয়ে শেষ হয়। এর আনন্দ মিছিল পূর্ববর্তী আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক শেখ মাছুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সমন্বয়ক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সহ সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, শহর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন,
সদর থানা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, পৌর স্বেচ্ছাসেবক দলনেতা শিবলু রহমান, রুহুল আমিন প্রমুখ । অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৭ জন নেতাকর্মীকে দীর্ঘদিন কারাগারে রেখেছিলো। স্বৈরাচার সরকারের পতনের পর হাবিবুল ইসলাম হাবিবসহ সকলনেতাকর্মী জামিন পেয়েছে। যারা উক্ত মিথ্যা মামলায় জড়িয়েছিলো তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। এসময় বক্তারা আরো বলেন, কোর্টে যেদিন হাবিবুল ইসলাম হাবিবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়েছিলো , সেদিন বিএনপির নেতাকর্মীদের মিছিলের সামনে আওয়ামীলীগ ও পেছনে পুলিশের পেটুয়া বাহিনীর সদস্যরা প্রতিরোধ করেছিলো। সেদিন বাক স্বাধীনতা ছিলনা। আজ দেশ স্বাধীন, তাই মানুষ স্বাধীনভাবে কথা বলার সাহস পাচ্ছে ।
যারা ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা
দিয়ে জেল জুলুম চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান বক্তারা । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ।

একই রকম সংবাদ সমূহ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর