বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনায় জেলা কমিটি বাতিলের দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির একটি গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তবে ৩১ দফা নিয়ে আলোচনা না হলেও সভাজুড়ে বর্তমান কমিটির আহবায়কের সাংগঠনিক ব্যর্থতা ও কমিটি বাতিলের দাবিতে সোচ্চার থাকেন বক্তারা।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির মেয়াদোর্ত্তীর্ণ কমিটির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী রাজনীতির নামে অপরাজনীতি করছেন। আওয়ামী লীগের আমলে তিনি আপোষ করে চলেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়নি। একমাত্র পুত্র বড় সরকারি চাকরি পেয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলাগুলোতে ইচ্ছেমতো পকেট কমিটি করছেন তিনি।

বক্তারা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করার দাবি জানান।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এ্যাড. সৈয়দ ইফতেখার আলী আহবায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী