সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সমাপনী, পুরস্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ই অক্টোবর) বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন। এছাড়া শিশু বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শেখ মিফতাহুল জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু বিকাশ কেন্দ্র, প্রাক প্রাথমিক কেন্দ্র ও সাধারণ শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি ক, খ ও গ বিভাগ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান লাভকারী কওরীন কায়নাতের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়া কথা শোন,ছোটরা বলবে বড়রা শোনবে,শীর্ষক মতবিনিময় সভা,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, শ্রমজীবী শিশু ও সাধারণ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত প্রতিযোগিতার মাধ্যমে সপ্তাহ ব্যাপি কর্মসূচির সমাপনী হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা

জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ কিংবা লাল-কালো কালির আঁচড়-প্রতিটি পাতাতেই যেনবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল