রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভোট গ্রহণের আগে সেনা টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা চারটি সংসদীয় আসনের সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পসহ এর আওতাধীন উপজেলার ক্যাম্পগুলোর টহল দলের সদস্যরা জেলার বিভিন্ন হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান সহ এলাকার লোকজনদের সঙ্গে কথা বলছেন। এসময় ভোটারদের মনে আস্তা ফেরাতে ভোট কেন্দ্রে যেতে কোন বাধা -বিপত্তি বা হুমকি -ধামকি আছে কিনা সে বিষয়ে তাদের কাছে খোঁজখবর নিচ্ছেন। একই সাথে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য ভোটারদেরকে তথা জনগণকে উৎসাহিত করা হচ্ছে।

সদর উপজেলার ধুলিয়ার এলাকার ইউনুস আলী জানান, এলাকায় সাধারণ ভোটারদের মাঝে নানা ধরনের সংশয় কাজ করছিল। তারা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে কিনা, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা, এসব বিষয় নিয়ে তারা চিন্তিত ছিল। কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সাধারণ জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে আশ্বস্ত করায় মানুষের মন থেকে ভীতি দূর হয়ে গেছে। এই এলাকার মানুষ এখন ভোটদানে উৎসাহিত হয়েছে।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, আমাদের টহল দলের সদস্যরা ভোট কেন্দ্র সমূহে যাচ্ছে। টহল জোরদার করেছে এবং একই সাথে মানুষের মনে যাতে কোনো ভয় ভীতি না থাকে সেজন্য এলাকাবাসীর সাথে কথা বলছে। কেউ তাদের হুমকি দিচ্ছে কিনা জানতে চাচ্ছে। কেউ হুমকি পেলে যাতে নিকটস্থ ক্যাম্পে জানায় সে বিষয় অনুরোধ করছে টহল দলের সেনা সদস্যরা।

তিনি বলেন, ভোট গ্রহণের আগে আমাদের সেনা সদস্যদের টহলের উপস্থিতি এলাকার মানুষকে আশ্বস্ত করছে বলে আমাদের বিশ্বাস। একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক