সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশুদের খেলাধুলায় ফেরাতে বিশেষ উদ্যোগ, মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ১০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্য করে তুলতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। দীর্ঘদিন ধরে অধিকাংশ বিদ্যালয়ের খেলার মাঠ অব্যবহারযোগ্য থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা কার্যক্রম ব্যাহত হচ্ছিল।
এ প্রেক্ষাপটে মাঠ উন্নয়ন ও কো-কারিকুলার কার্যক্রম জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অনুশীলন নিশ্চিত করা হবে। পরিকল্পনা অনুযায়ী প্রতি বৃহস্পতিবার নির্ধারিত সময়ে কো-কারিকুলার কার্যক্রম হিসেবে খেলাধুলা ও শরীরচর্চা চালু রাখা হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত শারীরিক অনুশীলনের মাধ্যমে সুস্থতা ও শৃঙ্খলা বজায় রাখতে পারে। উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো মাঠ পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্যতায় ফিরিয়ে আনা।

সাতক্ষীরা জেলার বিদ্যালয় ও আশপাশের মাঠগুলোকে শিশু ও সাধারণ মানুষের খেলাধুলার উপযোগী করে তোলা হবে। পাশাপাশি মাঠে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থানীয় কমিউনিটির অংশগ্রহণে মাঠ ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া শিশু ও যুবসমাজকে মাদক ও বিভিন্ন অনৈতিক কর্মকাÐ থেকে দূরে রাখতে খেলাধুলাকে কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও মনোসামাজিক স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি নেতৃত্বগুণ, দক্ষতা ও ইতিবাচক সামাজিক আচরণ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটিতে অংশগ্রহণমূলক ও সহায়ক পরিবেশ তৈরির কথাও জানানো হয়েছে। শিক্ষাবিদরা মনে করেন, কো-কারিকুলার কার্যক্রম না থাকলে শিক্ষার্থীদের মানসিক ও সৃজনশীল বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাটক, সংগীত, বিতর্ক ও চিত্রাঙ্কনের মতো কার্যক্রমের অভাবে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা কমে যায়। অতিরিক্ত পড়াশোনার চাপ মানসিক ভারসাম্য নষ্ট করে চাপ ও হতাশা বাড়ায় এবং আত্মবিশ্বাস হ্রাস পায়। একই সঙ্গে দলগত কাজ ও যোগাযোগ দক্ষতা গড়ে ওঠে না, যা সামাজিকীকরণে বাধা সৃষ্টি করে এবং অসামাজিক আচরণের ঝুঁকি বাড়ায়। খেলাধুলার অভাবে শারীরিক সক্রিয়তা কমে গিয়ে স্থূলতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এবং নেতৃত্ব, সময় ব্যবস্থাপনা ও সমস্যা সমাধানের মতো জীবন দক্ষতা অর্জন ব্যাহত হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও কার্যকর খেলাধুলার পরিবেশ নিশ্চিত হবে এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান উন্নত হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে অপরিহার্য একটি স্থান। খেলাধুলার মাধ্যমে শিশুরা সুস্থতা অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলী ও দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বাড়াতে পারে। কিন্তু অনেক বিদ্যালয়ে মাঠের অভাব বা সংস্কারের ঘাটতির কারণে শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।”

একই রকম সংবাদ সমূহ

২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!

ওয়ানডে বিশ্বকাপে আবারও দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। শুধু একবার নয়, এবার একইবিস্তারিত পড়ুন

এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা