শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু যৌন শেষণ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সাতক্ষীরায় আসক‘র উদ্যোগে শিশু যৌন শেষণ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় টেরে ডেস হোমস (ঞফঐ), নেদারল্যান্ডস এর অর্থায়নে “স্টেপিং আপ দি ফাইট এগেইনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন (ঝটঋঅঝঊঈ) এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্ ” প্রকল্পটি শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় ২৫ জুন বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে শিশু যৌন শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু সুরক্ষা কমিটির যুগ্ন আহবায়ক ও সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম এর সভাপতিত্বে এবং শিশু সুরক্ষা কমিটির সদস্য মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সুফাসেক প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিল্পী শর্মা।

মতবিনিময় সভায় ২০২৪ সালের ঘটে যাওয়া শিশুর প্রতি বিভিন্ন সহিংসতার ঘটনাসহ ২০২৫ সালের সম্প্রতি ঘটে যাওয়া শিশু যৌনসহ বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়্। মতবিনিময় সভায় বক্তারা শিশু নির্যাতন প্রতিরোধে এবং শিশু সুরক্ষায় সরকারী ও বেসরকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বদ্ধপরিকর হন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা সমাজ সেবার সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল, শিশু বিষয়ক পুলিশ অফিসার অর্পনা বিশ্বাস ও এস আই শারমিন সুলতানা শিখা, ওসিসির প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, এ্যাড: নাজমুন নাহার ও মোস্তফা আসাদুজ্জামান, সুশীলন এর সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, লাবসা এমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো: সাকিবুর রহমান বাবলা ও চেজ্ঞ এজেন্ট গ্রুপের সদস্য শিক্ষাথী ইসরাত জাহান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী