সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ এর আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা, এ্যাথলেটিকস্ পতাকা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ এর আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সেতারা জামান, সাতক্ষীরার কৃতি-সন্তান ১৪ বারের দ্রæততম মানবী শিরিন আক্তার, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান (শাহিন), মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মো. আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, ইমাদুল হক খান, ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস্, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমুখ। এসময় জেলা, উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা ও জেলার সাবেক ও বর্তমান এ্যাথলেটিকস্রা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর