বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেষ হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

হাফিজুল ইসলাম : সাতক্ষীরায় সফলভাবে শেষ হলো সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা–২০২৫’।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।তিনি বিজয়ী স্টলসহ অংশগ্রহণকারী সব নার্সারিকে সনদপত্র ও পুরস্কার প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এবং যশোর অঞ্চলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার,সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, সাতক্ষীরা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিনও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এবং পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহ জোগাতে কার্যকর ভূমিকা রাখে।

সমাপনী দিনে অংশগ্রহণকারী নার্সারিগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সেরা পুরষ্কার পায় সাতক্ষীরা নার্সারী। ২য় ও ৩য় স্থান অর্জন করে যথাক্রমে “আল্লাহর দান নার্সারি ” ও “সাঈদ নার্সারি”। অংশগ্রহণকারী সব স্টলকে সনদ প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা