বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩ উপজেলার সংযোগ রাস্তা সংস্কারের দাবিতে জনবিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার এল্লারচর থেকে পারুলিয়ার তিন উপজেলার সংযোগ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে কদমখালী-শশাডাঙ্গা এলাকার সাধারণ মানুষ গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে।

মঙ্গলবার বিকেল চারটায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কদমখালী গ্রামের প্রাক্তণ শিক্ষক নিরঞ্জন মন্ডল বলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি, শশাডাঙ্গা ও আশপাশ এলাকার ভুক্তভোগী জনগণ, অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে দেখছি বাগমারী ব্রিজ থেকে শশাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি বর্তমানে মারাত্মকভাবে ভেঙে গিয়ে খালের দিকে ধসে পড়ছে। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী শত শত মানুষ, বিভিন্ন যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এর ফলে এক ধরনের জন ক্ষোভ তৈরি হয়েছে। এর সমাধান হলো দ্রুত রাস্তা সংস্কার।

শশাডাঙ্গা গ্রামের মো: আব্দুল্লাহ বলেন, কলকাতা খাল সংযুক্ত আরেকটি খালে বাঁধের কারণে এই রাস্তায় অস্বাভাবিক জোয়ার সৃষ্টি হলে ভেঙে পড়ে তিন উপজেলার সংযোগ রাস্তাটি। সৌভাগ্যবশত, এখবরটি গণমাধ্যমে প্রচার হলে র‌্যাব ও প্রশাসন সরাসরি হস্তক্ষেপ করে সেই বাঁধ অপসারণ করে জনস্বার্থ নিশ্চিত করে। কিন্তু সেই যে ভাঙনে রাস্তাগুলো ধ্বসে গেছে। তা এখন ক্রমশঃ পূর্ণাঙ্গ ভাঙনের কবলে পড়েছে। এখন কদমখালী-শশাডাঙ্গা এলাকার মানুষ দ্রুত সংস্কারের দাবিতে এলাকায় গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে। সাধারণ মানুষ র‌্যাব ও প্রশাসনের কাছে কৃতজ্ঞ তাদের জনস্বার্থ সংশ্লিষ্ট কাজের কারণে। এখন এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপে রাস্তাটির রক্ষা সর্বস্তরের মানুষের প্রাণের দাবি। রাস্তাটি ভেঙে গেলেই প্লাবিত হবে কমপক্ষে ১২ গ্রামের ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘেরসহ অনেক কিছু।

কদমখালী গ্রামের গৃহবধু সবিতা রাণী বলেন, রাস্তাটির এই অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় জনগণের নিত্য প্রয়োজনীয় কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে মারাত্মক বাঁধার সৃষ্টি হচ্ছে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং যদি এখনই দ্রুত সংস্কার না করা হয় তাহলে পুরোপুরি ভাবে কলকাতা খালে ধসে পড়বে এবং পরবর্তীতে সংস্কার করতে গেলে কয়েকগুণ বেশি খরচ হবে এজন্য এখনই সংস্কার করা প্রয়োজন।

প্রবীণ নাগরিক নেতা ও শিক্ষক নিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভদ্রকান্ত বাছাড়, মোহাম্মদ মোস্তফা মোল্যা, আব্দুস সাত্তার, বিজন বাছাড়, অমল সরকার, ছালেক রেজা, আলমগীর হোসেন, সবিতা রাণী, মো: আব্দুল্লাহ, কানাই সরকার, আজিজ মোড়ল, মহাদেব সরকার, বিন্দা সরকার, রাজ্জাক গাজী ও জিতেন সরকার।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল