বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫০০ দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ দিলো রেড ক্রিসেন্ট ইউনিট

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ ৫০০টি পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে ইউনিট চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি হিসেবে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক স্থানীয় জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে বিতরণের পূর্বে উপকারভোগী তালিকা প্রস্তুতকরণে সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা সুবিধাভোগী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ তালিকা প্রস্তুত করে উপকারভোগী কার্ড বিতরণ করেন।

কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় সাতক্ষীরা জেলার অতি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বিশেষ করে প্রতিবন্ধী, বৃদ্ধ, বিধবা এবং বিপদপন্ন জনগোষ্ঠীর মাঝে ৫০০ রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হয়। রমজান ফুড প্যাকেজের মধ্যে রয়েছে ১ কেজি খেজুর, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম বেশন, প্যাকেট প্রতি ২০০ গ্রামের সেমাই ২ প্যাকেট (৪০০ গ্রাম), সুজি ৫০০ গ্রামের ২ প্যাকেট (১ কেজি)।

রমজান ফুড প্যাকেজ বিতরণকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. হাসিবুল ইসলাম সোহান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের প্রকল্প অফিসার সালমান রশিদ, অ্যাকাউন্টস অফিসার প্রকৌশলী রাসেল রানা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন ও আসিফ চৌধুরী প্রমূখ।

এ সময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা/কর্মচারী ও যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া