বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৫ ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরায় নারীদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকায়নের লক্ষ্য নিয়ে দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পাঁচটি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৪১টি ব্যাচের প্রশিক্ষণার্থীদের হাতে এ সনদ ও অর্থ সহায়তা তুলে দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।

এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ও কর্মসূচি কর্মকর্তা ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে উপ-পরিচালক নাজমুন নাহার বলেন, নারীরা যদি দক্ষ হয়, তবে পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। এই প্রশিক্ষণ শুধু সনদের জন্য নয়, নারীদের বিশ্বাস ও স্বাবলম্বিতার ভিত গড়ে দিতেই এই উদ্যোগ। প্রশিক্ষণার্থীদের এই দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে আমরা নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, নারীর ক্ষমতায়ন শুধু একটি শ্লোগান নয়, এটি সমাজ পরিবর্তনের সবচেয়ে কার্যকর হাতিয়ার। এই প্রশিক্ষণ কর্মসূচি নারীদের জীবন বদলের গল্প তৈরি করবে। যা সমাজের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না বলেন, দক্ষতা অর্জনের পাশাপাশি নারীদের বাজার সংযোগ নিশ্চিত করা জরুরি। তাহলেই এই উদ্যোগের পূর্ণ সফলতা আসবে।

প্রশিক্ষকদের পক্ষে নূরীয়া নাজনিন বলেন, প্রশিক্ষণার্থীদের শেখার আগ্রহ ও নিষ্ঠা ছিল প্রশংসনীয়। তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে ছিল শো-পিস ও হ্যান্ডিক্রাফ্ট, টেইলরিং, বিউটি ফিকেশন, কম্পিউটার এবং মোবাইল সার্ভিসিং। এসব প্রশিক্ষণের মাধ্যমে নারীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে নিজ নিজ ক্ষেত্রে আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও নারীদের ক্ষমতায়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক