বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণকে খুব বেশি ভালোবাসতেন বলেই শত নির্যাতন জেল-জুলুম খেটেও তিনি দেশ ত্যাগ করেননি। সেজন্য তিনি মরে গিয়েও অমর হয়ে আছেন মানুষের হৃদয়ে। দেশনেত্রী স্বপ্ন বাস্তবায়নে দেশের উন্নয়নে বিএনপি জনগণের দল এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা, সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহব্বত আলী, শাহজাহান আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল হুদা, জেলা যুবদলের আখতারুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আনিছুর রহমান আজাদী।

এসময় সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবিরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক