শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর হাইস্কুলে মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ম্লান হবে না কোনোদিন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শোধিত হবে রক্তঋণ’-এমনই প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ দিবসটি পালন উপলক্ষে গ্রহণ করা হয় বিস্তারিত কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নিরবতা পালন, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, সিনিয়র শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, খালেদা খাতুন, মৃনাল কুমার বিশ্বাস, আসমাতারা জাহান, শিক্ষার্থী সাবরিন সুলতানা, তাহিরা আক্তার মিম, সাদিয়া সুলতানা, মরিয়ম খাতুন, জয়নব তাসনিম মৌ, রাজিয়া সুলতানা, মারিয়া আক্তার, মারিয়া সুলতানা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর যোদ্ধার আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ তাঁর পরিবারের আত্মত্যাগের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, বেকারমুক্ত, মাদক-সন্ত্রাস-জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস