বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নারী নেতৃবৃন্দের পাশে দাঁড়ানোর অঙ্গিকার সেঁজুতি এমপির

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী নেতৃবৃন্দের দু:খ-কষ্ট, মান-অভিমানের কথা শুনলেন এবং পাশে দাড়িয়ে একসাথে কাজ করার অঙ্গিকার করলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়স্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একাধিক নারী নেত্রী দলে পাওয়া না পাওয়া দু:খ, কষ্ট, মান অভিমানের কথা এবং বিপদে পাশে না দাড়ানোর বিষয়টি তুলে ধরেন।

সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহানা মহিদ বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্রে সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা আওয়ামী লীগের এসমত আরা, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. শাহনেওয়াজ পারভীন মিলি, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবী, যুব মহিলা লীগের সহ সভাপতি নাহিদা পান্না, যুবমহিলা লীগের ফারহা দিবা খান সাথী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, মহিলা শ্রমিক লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, যুব মহিলা লীগের সুফিয়া জামান দোলন, তানজিলা বেগম, আওয়ামী লীগ নেত্রী নাসিমা খাতুন ও পারভীন আক্তার প্রমুখ।

সভায় এড. শাহনেওয়াজ পারভীন মিলি বলেন, নারী সংগঠনগুলো দেশের মানুষের জন্য কাজ করতে পারে তার সুযোগ করে দিতে হবে। সাতক্ষীরার নারীরা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত। নারী এমপি নারী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ও গতিশীল কতে যে উদ্দ্যোগ নিয়েছেন এতে নারীরা উপকৃত হবে এবং এগিয়ে যাবে। আমাদের বিভেদ দুর করে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। আমরা বেশি দিন নেতৃত্বে থাকবো না। সেজন্য আমাদের নতুন নেতৃত্বে গড়তে হবে।

জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি বলেন, সংরক্ষিত এমপি যে উদ্যোগ নিয়েছেন এটি খুবই মহতী উদ্যোগ। তনি নারীদের নিয়ে কাজ শুরু করছেন। আমাদের দলের কিছু নেতৃবৃন্দ আছে তারা একাই সব কিছু হতে চান। নারীদের সুযোগ দেওয়া হয় কম। নারীদের কাজের সুযোগ দিতে হবে এবং কাজের মূল্যয়ন করতে হবে।

জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী বলেন, নারী নেতৃবৃন্দকে এক জায়গায় করা হয়েছে সেজন্য আয়োজকদের ধন্যবাদ। ঐকবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে চাই। শুধু নেতৃত্বে থাকলে হবে না, কর্মী তৈরী করতে হবে।

মহিলা শ্রমিক লীগের সভাপতি জিএম স্পর্শ বলেন, অন্য সংগঠনগুলো তাদের নারীদের কাজে লাগাচ্ছে। আমাদের নারীদেরকে কাজে লাগাতে হবে। বিএনপি-জামাত ধর্মকে কাজে লাগিয়ে নারীদের বোঝাতে পারে। আমরা পারবো না কেন। যারা বিপদে পড়ে তাদের পাশে দাড়াতে হবে। বিভিন্ন সংস্থার মাধ্যমে নারীদের কাজে লাগাতে হবে। সংগঠনের মধ্যে প্রতিযোগিতা থাকবে, তবে অসুস্থ প্রতিযোগিতা থাকলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবী বলেন, কৃষক লীগের সবাই আপনাদের সাথে আছি। আপনাদের সাথে সমন্বয় করে কাজ করবো।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, বর্তমান আওয়াম লীগ সরকার নারীদের অনেক কাজের সুযোগ করে দিয়েছেন। নারীদের নিয়ে আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। সব ভেধাভেদ ভুলে সবাইকে নিয়ে এক সাথে কাজ করতে চাই। আমারও অনেক মান অভিমান ছিলো। আমি সেগুলো ভুলে কাজ করেছি। অভিমান করে বসে থাকলে অযোগ্য-অদক্ষ ও দুষ্ট লোকেরা চেয়ার দখল করে নেয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দু:খের কাছে আমাদের দু:খ কিছুই না। তিনি তার পরিবারের সবাইকে হারিয়েছেন। তারপরও তিনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমরা সবাইকে সম্মান দেবো। কাউকে অসম্মানিত করবো না। নারী কর্মীদের বড় করে বসার আয়োজন করবো। প্রতিটি ইউনিয়নে কমিটি আছে কিনা দেখতে হবে। যেখানে কমিটি নেই সেখানে কমিটি করে মহিলা দলগুলোকে চাঙ্গা করতে হবে। সরকারের উন্নয়ন নারীদের মাধম্যে ছড়িয়ে দিতে হবে। আমার ডাকে আসার জন্য ধন্য বসাইকে ধন্যবাদ জানাচ্ছি। নারীদের ঐক্যবদ্ধ করে নারী জাগরনের সৃষ্টি করবো। আওয়ামী রাজনীতির সাথে যুক্ত নারীদের নিয়ে একটি প্লাটফর্ম তৈরী করা হবে। যার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া নারীদের নিজে কাজ করবো। সুখে-দু:খে নারী নেতৃবৃন্দের পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি নারী নেতৃবৃন্দের প্রতি মান অভিমান ভুলে দলের জন্য কাজ করার আহবান জানান।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার নারী বান্ধব সরকার। যে দেশের প্রধানমন্ত্রী নারী। বঙ্গবন্ধু কন্যা প্রধান শেখ হাসিনার নারীদের আত্মসামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। পুরুষের পাশাপাশি দেশ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের এগিয়ে নিতে সাতক্ষীরা আওয়ামী লীগের পক্ষ থেকে সকল সহযোগিতা করবো।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী