শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাদক ব্যবসায়ী সুভাষ হেলা এখন বপেরোয়া

সাতক্ষীরা জেলায় চলছে মাদকের রমরমা বাণিজ্য। জেলায় সর্বত্র মাদকের ছড়াছড়ি। মাদকের সহজলভ্যতার কারণে এখন কিশোর ও তরুণ-তরুণীরা আশঙ্কাজনক হারে মাদক সেবনে জড়িয়ে পড়ছে। মাদক ব্যবসায়ী চক্র ও দিন দিন বেপরোয়া হয়ে ওঠছে। এদের দমন করতে পারছে না আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। মাদক সেবী সন্তানের হাতে খুন হচ্ছেন পিতা-মাতা, স্বামীর হাতে খুন হচ্ছেন স্ত্রী, পিতার হাতে সন্তান, বন্ধুর হাতে বন্ধু, ভাইয়ের হাতে ভাই ও বোন খুন হচ্ছেন। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে সরকারী কর্মকর্তারাও মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হামলার শিকার হচ্ছেন। বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ী সুভাষ হেলা। সাতক্ষীরা সদর থানার মাদক ব্যবসায়ী গডফাদার হিসেবে পরিচিত সুভাষ। রয়েছে শক্তিশালী সিন্ডিকেট। সাতক্ষীরা পৌরসভার পিছনে অবস্থিত হরিজন পল্লী আবাসিক এলাকায় অশোক হেলার ছেলে সুভাষ হেলা (৩৫) গড়ে তুলছে মাদক ব্যবসা। নষ্ট হচ্ছে যুবসমাজ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধকি ব্যক্তি জানান, সুভাষ হেলা ইয়াবা, ফেন্সেডিলি, গাঁজাসহ মাদকরে পাইকারি বিক্রেতা। অল্প বয়স থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবার কাছে পাইকারী বিক্রয় করে। এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনী। মাদক ব্যবসায়ী গড ফাদারের মধ্যে সুভাষ হেলার নামে সাতক্ষীরা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। কিন্তু দিব্যি এলাকায় অবস্থান নিয়ে গোপন আস্তানায় বসে মাদকের নিয়ন্ত্রণ করছেন সুভাষ হেলা। সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজয় কুমার মজুদœারের নেতৃত্বে (১৯ আগস্ট) বুধবার সকালে সুভাষ হেলার বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতির সংবাদ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যাক্তি জানান, যারা মাদক নির্মূল করবে তারাই তো মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত। যে কারণে মাদক ব্যবসায়ী সুভাষ হেলা প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে চলাফেরা করছে। এলাকায় সে মাদক কর্মকান্ড নিওমিত চালিয়ে যাচ্ছে। যুব সমাজ নষ্ট হচ্ছে। কিশোর ও তরুণ-তরুণীরা আশঙ্কাজনক হারে মাদক সেবনে জড়িয়ে পড়ছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তফিজুর রহমান বলেন সুভাষ হেলা সে মাদকের সাথে জড়িত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তার বাড়ি থেকে পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে তাকে বাড়িতে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে এর আগেও মামলা আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত