শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু পাচার প্রতিরোধে ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে মতবিনিময়

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং কেভিড-১৯ পরিস্থিতিতে করনীয় বিষয়ে ইউনিয়ন পরিষদ সদস্যদের সাথে সাতক্ষীরা জেলা পর্যায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় ইনসিডিন বাংলাদেশের আয়োজনে কুশখালী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামলের সভাপতিত্বে ইউপি সদস্য এবং ইউনিয় মানব পাচার প্রতিরোধ কমিটির শিশু ও যুব প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

মূল প্রবন্ধ পাঠ করেন ইনসিডিন বাংলাদেশ সাতক্ষীরার প্রতিনিধি মোঃ সাকিবুর রহমান।

এতে কুশখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জনগন, ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির শিশু ও যুব প্রতিনিধি এবং সাংবাদিক উপস্থিত ছিলেন।

কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে সীমন্তবর্তী জেলাগুলো দিয়ে নারী শিশু পাচার করা হয়ে থাকে। দেশে শিশুদের ভাটায় কাজ দেওয়ার নাম করে পাচার করা হচ্ছে। চাকরিরর প্রলোভন দেখিয়ে ভারতে এবং মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে পাচার করা হয়ে থাকে। তাদের সেখানে নিয়ে ভিক্ষাবৃত্তিসহ অমানবিক কাজ করানো হয়।মধ্য প্রাচ্যের দেশগুলোতে শিশুদের ঘোড়া দৌড় প্রতিযোগিতার সওয়ার বানানো হয়। এমনিভাবে অনেক শিশু মারা যায়। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সে জন্য কারো প্রলোভনে পড়ে বাইরে যাবেন না। নারী ও শিশু পাচার প্রতিরোধে সচেতনার বিকল্প কিছু নেই।

তিনি আরো বলেন, কেউ কাজের জন্য ইউনিয়নের বাইরে গেলে অবশ্যই ইউনিয়ন পরিষদকে জানিয়ে যেতে হবে। তথ্য না জানালে তারা বিপদে পড়লে আমরা কোন সহযোগিতা করতে পারি না। করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে মাক্স ব্যবহার, বার বার সাবান দিয়ে হাত ধোয়া ও সামজিক দূরত্ব নিশ্চিত করা জরুরী।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত