শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে পরিবহন কাউন্টার পরিদর্শনে ইউএনও

এবিএম কাইয়ুম রাজ, বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনি খাতুনের নেতৃত্বে বুধবার (২ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটে উপজেলার পরিবহন কাউন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে সহায়তা করেন শ্যামনগর থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এছাড়া, শ্যামনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে শ্যামনগর থেকে ঢাকাগামী পরিবহনগুলোর সরকার নির্ধারিত ভাড়া এক হাজার তেত্রিশ টাকা থাকলেও কাউন্টার মালিকরা এক হাজার টাকা গ্রহণ করছেন বলে জানা যায়। মামুন পরিবহনের যাত্রী আরাফাত হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন নির্বাহী কর্মকর্তা। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে সার্বিক সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের মতামত শোনেন।

পরিবহন কাউন্টার সমিতির সভাপতি গোলাম আজম মতি ও সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রশাসনকে আশ্বস্ত করেন যে, যাত্রীদের হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে না। ইউএনও রনি খাতুন কাউন্টার ম্যানেজারদের সতর্ক করে দিয়ে বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য তিনি পরিবহন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কাউন্টারকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এছাড়া, পরিবহন কাউন্টারগুলোর শৌচাগার ও সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি কাউন্টারের ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান, যাত্রীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে। প্রশাসনের এই তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান