শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘২১আগস্ট’ গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে
হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞলি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে এমপি রবি বলেন, ‘আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। নারকীয় সন্ত্রাসী হামলার আজ ১৬তম
বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়।
গ্রেনেড হামলায় যারা আহত হয়েছিলেন সে দিনের হাসপাতালের যন্ত্রণার আহাজারীর স্মৃতি আজো কাঁদায়। দেশে ভয়াবহ সব ঘটনাকে ছাপিয়েছিল ২১ আগস্টের হত্যাকান্ড। সেই দিনের নৃশংসতা ও বর্বরোচিত হামলার দুঃসহ স্মৃতি আজো মানুষকে কষ্ট দেয়। সেদিন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৩ জন নেতাকর্মী প্রাণ হারান এবং শহীদ হন। সেজন্য ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন।’

বর্বরোচিত গ্রেনেড হামলার তাৎপর্য তুলে ধরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. নজরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎস্না আরা, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বল্লী ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর
রশিদ, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চিফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল,
সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ওজোপাডিকো সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ধুলিহর ইউনিয়ন আওয়ামী সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), পৌর ০৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নারান চন্দ্র, সৈয়দ রাফিনুর আলী,
আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. মশিউর রহমান (ময়ুর ডাক্তার), সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, পৌর ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক তাপষ কুমার আচার্য্য, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, পৌর ০২ ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রপ্ত সভাপতি আসাদুজ্জামান, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিক দ্বীপ প্রমুখ।

২০০৪ সালের ২১ শে আগস্টে বর্বরোচিত গ্রেনেড
হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

এসময় আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল