সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেক গ্রেপ্তার

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দু’টোর দিকে সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের নিজ বাড়ির পার্শ্ববর্তী ঈদগাহের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মুহাদ্দিস আব্দুল খালেক(৬৫) সাতক্ষীরা সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামের মৃত আফতাবউদ্দিন সানার ছেলে।

ধলবাড়িয়া গ্রামের জামালউদ্দিন জানান, শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ শেষে দুপুর দুটোর দিকে ঈদগাহের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় একদল পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তবে তার ছেলে হাসানুল বান্না তার বাবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও বেশি কিছু বলতে চাননি। তবে তাকে কাথায় রাখা হয়েছে তাও তারা জানতে পারেননি।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিতুল ইসলাম শুক্রবার বিকেল চারটায় সাংবাদিকদের কাছে মুহাদ্দিস আব্দুল খালেককে নাশকতার মামলায় গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিক পরে জানানো হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির