শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩১ পালিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে বাঙালির চিরায়ত ঐতিহ্য তুলে ধরে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারী সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩১।

রবিবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত ও বৈশাখের গান এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী বৈশাখী মেলার ও বৈশাখী মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মতিউর রহমান সিদ্দিকী। এসময় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাজান আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, এনডিসি শাহ নেওয়াজ তানভীর, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, ডিআইও-১ ইয়াসিন আলম চৌধুরী, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, নবারণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আক্তার তপু।

কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, সাহিত্যিক শেখ সিদ্দিকুর রহমান, সহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৈশাখী মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাঙালিয়ানা সাজ ও হারিয়ে যাওয়া গ্রামীণ লোকজ ঐতিহ্য নিয়ে অংশ নেন এবং শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩ দিন ব্যাপী এই বৈশাখি মেলা চলবে।

নববর্ষ ১৪৩১ উদযাপন প্রকাশনার মোরক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন