শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : ঈদ পরবর্তী যাত্রী সাধারণের নির্বিঘ্নে স্ব স্ব গন্তব্য স্থানে পৌঁছানোর লক্ষ্যে সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে জেলা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহবুব কবিরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থিত ছিলেন বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, জেলা মিনিবাস বাস ও মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবু আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক শ্যামল কুমার চৌধুরী ও মোঃ সাকিবুর রহমান, সদস্য, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী শেখ মামুন আল হাসান উল্লা, অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম, সীল মেকানিক শেখ আমিনুর হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে সাতক্ষীরা পৌরসভার মধ্যে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাতক্ষীরা পৌরসভা কর্তৃক তালিকা ভুক্ত ইজিবাইক ভ্রাম্যমানভাবে পৌরসভার মধ্যে চলাচল এবং অনিবন্ধিত ইজিবাইক পৌরসভার মধ্যে চলাচল না করতে পারা, এছাড়াও সরকার ইতিমধ্যে খেলাপি যানবাহনের কাগজপত্র ও চালকদের জরিমানা ব্যাতীত হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন’২৪ পর্যন্ত বর্ধিত করেছে, এ সময়ের মধ্যে সকল খেলাপি মোটরযানের সকল কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় সীমার পরে খেলাপি যানবাহন ও খেলাপি চালকেদের এবং যে সকল মোটরযানে হাইড্রোলিক হর্ণ পাওয়া যাবে সে সকল ব্যবহারকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা

শুরু হলো হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা, সাতক্ষীরা শহরের পলাশপোলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত