শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা বুধবার সকাল ১১ টায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ।

পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন।পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা,মেসে উন্নত খাবার পরিবেশন,ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা,ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা,স্বাস্থ্য সচেতনতা,ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা,ডেঙ্গু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কল্যাণ সভায় সেপ্টেম্বর মাসের কর্ম মূল্যায়ণে শ্রেষ্ঠ অফিসার-ফোর্সের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করেন।সম্মাননাপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন- শ্রেষ্ঠ চৌকস অফিসার সার্কেল মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল),সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ মোঃমোস্তাফিজুর রহমান,অফিসার ইনচার্জ,কলারোয়া থানা,সাতক্ষীরা।
শ্রেষ্ঠ কর্মকর্তা(বিশেষ সম্মাননা)-মমিনুল ইসলাম পিপিএম,অফিসার ইনচার্জ,তালা থানা, সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার(ট্রাফিক বিভাগ)-সার্জেন্ট/এস.এম নাজমুল শিকদার,ট্রাফিক বিভাগ, সাতক্ষীরা। শ্রেষ্ঠ অফিসার জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মোঃমোহসিন তরফদার ,এসআই(নিঃ),জেলা গোয়েন্দা শাখা(ডিবি),সাতক্ষীরা।
শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা(বিশেষ সম্মাননা মোঃহাসানুর রহমান,এসআই(নিঃ),সদর থানা,সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরি এসআই(নিঃ)কলারোয়া থানার নুর ইসলাম।

শ্রেষ্ঠ চৌকস অফিসার(ডিএসবি)-তাপস কুমার দত্ত,এসআই। শ্রেষ্ঠ চৌকস অফিসার ক্যাটাগরি এএসআই(নিঃ) আলমগীর হোসেন ,এএসআই (নিঃ),কলারোয়। শ্রেষ্ঠ দফাদার-শের আলী গাজী,দফাদার,৯ নং খলিশখালী ইউনিয়ন,পাটকেলঘাটা,সাতক্ষীরা। শ্রেষ্ঠ চৌকিদার-দিলিপ দাশ ,৭ নং চন্দনপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড,কলারোয়া।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুররহমান,সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল) জামিল হোসেন ,সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল