সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা, কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত

অদ্য বেলা ১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক সভা ইসি রুমে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো: আবু সাঈদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী। সাধারণ সম্পাদক সভায় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে এজেন্ডা অনুযায়ী আলোচনার আহবান জানান। নির্বাহী কমিটির সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস কে কামরুল হাসান, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শাকিলা ইসলাম জুঁই, কার্য নির্বাহী সদস্য আব্দুল গফুর সরদার, গোলাম সরোয়ার, মুহাঃ জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বাচ্চু, আমিরুজ্জামান বাবু প্রমুখ।
সাতক্ষীরা প্রেসক্লাবের অদ্য নির্বাহী কমিটির সভায় বক্তারা বলেন, যে অজ্ঞত নামা স্থান থেকে স্থানীয় একটি পত্রিকা, অনলাইন পোর্টাল ও ফেসবুকে প্রেসক্লাবের সভার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যা প্রেসক্লাবের নেতৃবৃন্দের নজরে পড়েছে। প্রকৃত পক্ষে গত ২৪ আগস্ট ২০২৪ ইং তারিখে সভা সঞ্চালনাকারী সাংবাদিক ঐদিন ২/৩ জন সিনিয়র সাংবাদিকদের নাম উল্লেখ করে তাদের কবল থেকে প্রেসক্লাবকে রক্ষা করার ঘোষনা দেন। সাধারণ সভায় ৫০ জনেরও বেশী উপস্থিত সম্মানী সদস্য সভা সঞ্চাচলনাকারীর নাম সেক্রেটারী হিসাবে না বলায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। তথাপিও তিনি নিজে কমিটিতে থাকতে না পেরে তার প্রস্তাবে ২/৩ জন সদস্যকে কমিটিতে জায়গা করে দেন। আগামী ১ বছরের জন্য কমিটির সকল কার্যক্রমে সহযোগিতা করবেন বলে দৃড়ভাবে ঘোষনা করার পর থেকে তিনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রেসক্লাবের কমিটির বিরুদ্ধে নানা ষড়যন্ত শুরু করেন। তিনি যাদের বিরুদ্ধে সাধারণ সভায় যে ২/৩ জন সাংবাদিক নেতাদের বিরুদ্ধে মন্তব্য করে ছিলেন, তাদেরকে সাথে নিয়ে ষড়যন্ত্র করছেন। ১৭ মে ২০২৫ সভায় ২৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন বলে যে মন্তব্য করেছেন তাহা চরম মিথ্যা। এই দিন সভায় ৮৩ জন সদস্যোর মধ্যে গঠণতন্ত্র অনুযায়ী ৫১ শতাংশের অধিক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
অন্যদিকে অপসাংবাদিক শব্দ প্রয়োগ করে দু‘একটি কথা বলছেন। স্মরণ রাখা উচিৎ রাষ্টীয় একটি সংস্থার নিকট চাঁদা বাজি অবস্থায় হাতে নাতে প্রেফতার হয়ে মাসের পর মাস জেলখাটা–এটা কি সাংবাদিকতা না অপসাংবাদিকতা জনগনই বিচার করবেন।
অন্যদিকে প্রেসক্লাবের সাংবাদিকরাতো বটেই প্রেসক্লাবের ইট, বালি খোয়াও জানে যে, টেপা ওয়ান নামে একজন সাংবাদিক নামধারী সাধারণ মানুষকে ডেকে এনে অবাশ করতেন– তার অপর সহযোগী টেপা টু নামে খ্যাত একজন সাংবাদিক তাকে জবাই করতেন। এই বাক্যটি সম্পর্কে সাতক্ষীরার প্রতিটি সেক্টর অবগত আছেন।

প্রেসক্লাবের সাংবাদিকরা সাংবাদিকতার সাথে যুক্ত নয় মর্মে যে কথা বলা হয়েছে তাতে প্রকারান্তে প্রেসক্লাবের সদস্যদেরকে চরম অবজ্ঞা ও হেয়প্রতিপন্ন করা হয়েছে। বক্তারা আরও বলেন, প্রেসক্লাবের সম্মানীত সদস্যদের নিয়ে এধরনের ধৃষ্টতামূলক মন্তব্য করার অধিকার নেই। “সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গী”। এই দ্বিচারিতা আচরণ থেকে বেরিয়ে আশার জন্য ঐ সমস্ত সদস্যদের বের হয়ে আসার আহবান জানানো হয়। সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা