বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ’’- প্রতিপাদ্যে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

উদ্ভিদ বিজ্ঞানের প্রতি সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি, জীববৈচিত্র সংরক্ষণের তাগিদে বর্তমান ও ভবিষ্যতে দেশের উদ্ভিদ প্রজাতির টেকসই অস্তিত্ব রক্ষার পরিবেশ সৃষ্টিকরার লক্ষ্য নিয়ে প্র‍তিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে আসছে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

৩১ অক্টোবর ২০২৪ সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি ১ বছর পূর্ণ করে ২য় বর্ষে পদার্পণ করেছে।প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

সকাল ১১ টায় সাতক্ষীরার দেবনগর লাবসা দাখিল মাদ্র‍াসা প্র‍ঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম।

প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাবসা দাখিল মাদ্র‍াসার সুপার রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন,আরবী শিক্ষক সাহাদাত হোসেন, শিক্ষিকা শামসুরনাহার, সোসাইটির সহ – সভাপতি ফয়জুর রহমান মিশুক, কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, সিয়াম রহমান, নূরে আলম সোহাগ, সাগার আহমেদ, সাব্বির হোসেন রমিম, শেখ ইয়াসির আরাফাত প্র‍মুখ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে, পেয়ারা,অর্জুণ, গর্ণুজ, বহেরা, নিম,কদবেল, কাঞ্চন, তেতুল সহ বিভিন্ন প্র‍জাতির ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম বলেন, আমি উদ্ভিদবিজ্ঞান এর শিক্ষার্থী, উদ্ভিদ নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনুভব করি গাছের ও প্রকৃতির প্রতি ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।প্র‍ান্তিক জনগোষ্ঠীর মাঝে উদ্ভিদ বিজ্ঞানের সুফলকে পৌছে দিতে গড়ে তুলি সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি। জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। উদ্ভিদ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। তাই আসুন আমরা সকলে বেশি বেশি ফলজ, বনজ ও ভেষজ উদ্ভিদ রোপণ করি। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ