সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান


নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হলেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান। মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান প্রধান হিসেবে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমানকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম,সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মো. জালাল উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা কলেজ গৌরবের সাথে শিক্ষাদান করে আসছে। ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে খুলনা বিভাগের ভিতর কলেজ র্যাংকিং এ সপ্তম স্থান অধিকার করেছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
রাজধানীতে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ ১ লাখ ৬৮বিস্তারিত পড়ুন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন


