বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজকে সবধরণের রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী শিক্ষপ্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজকে সবধরণের রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা কলেজ ক্যাম্পাসকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণা দিয়ে কলেজের প্রধান ফটকে একটি ব্যানার টানিয়ে দেন।

ক্যাম্পাসকে রাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণাকালে সাতক্ষীরা সরকারি কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী মোঃ তানজিদুর রহমান বলেন, শুধুমাত্র অপরাজনীতি এবং সন্ত্রাসবাদের কারণেই আমাদের দেশে এতগুলো ছাত্র ও সাধারণ মানুষের জীবন গেল। আমাদের ক্যাম্পাসে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ইতিপূর্বে ক্ষমতাসীন দলের ছাত্রনেতাদের দ্বারা হয়রাণি এবং হামলার শিকার হয়েছে।

এখন অনেক রক্ত এবং ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাই সদ্য স্বাধীন এই দেশে ছাত্ররাজনীতির নামে সাধারণ ছাত্রদের উপর নিপিড়ন আমরা কোন ভাবেই মানবো না। এজন্য আজ থেকে আমাদের কলেজ ক্যাম্পাসকে সব ধরণের ছাত্র রাজনীতি এবং সন্ত্রাসবাদমুক্ত ঘোষণা করা হলো।

এদিকে সাতক্ষীরা সরকারি কলেজকে ছাত্ররাজনীতি ও সন্ত্রাসমুক্ত ঘোষণা করায় সাদুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ ও সাধারণ শিক্ষার্থীরা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর