বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপনে ৩য় মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জুবিলি উদযাপনে ৩য় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম-এর সভাপতিত্বে শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জুবিলি উদযাপন লক্ষ্যে ৩য়/চুড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠান বাস্তবায়নে আংশিক উপদেষ্টা পরিষদ ও অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় সংখ্যক উপ-কমিটি গঠন করা হবে এসকল কমিটিতে মতবিনিময় সভায় উপস্থিত সকলকে রাখা ও অনুপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকেও ইচ্ছুকরা থাকতে পারবেন প্রয়োজন অনুযায়ী।
প্রধান উপদেষ্টা কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম, অনুষ্ঠান উদযাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর লিয়াকত পারভেজ ও সদস্য সচিব প্রফেসর এস.এম আনোয়ারুজ্জামান মুকুল এবং প্রফেসর আবুল কালাম আজাদকে অর্থ কমিটির আহ্বায়ক করা হয়েছে।

মতবিনিময় সভায় ১৯৬৭ থেকে এ পর্যন্ত প্রাক্তন ও বর্তমান দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন মোহাম্মদ ইমদাদুল হক, মো. মোজাম্মেল হোসেন, মো. আকবর হোসেন, মো. আব্দুল হামিদ, আবুল কালাম বাবলা, ডক্টর রবিউল ইসলাম খান, অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, কাজী কবিরুল হাসান বাদশা, মো. আফসার আলী, কাজী কামরুজ্জামান, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর বাসুদেব বসু, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, মো. আব্দুল কাদের, মো. জুনায়েদ হোসেন বায়রন, শেখ শফিক উদ দৌলা সাগর, মীর তাজুল ইসলাম রিপন, সৈয়দ মহিউদ্দিন হাসেমী, মোঃ হাফিজুল আল মাহমুদ রিটু, মোঃ মশিউর রহমান বাবু, মো. সাকিবুর রহমান ও শাকিল আহসান পলাশ প্রমূখ।

সাতক্ষীরা সরকারি কলেজের ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠান সাবেক এবং বর্তমান সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে, রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট অনলাইনে আগামী বছর ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ফি দিয়ে অংশগ্রহণ করতে হবে। কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ২ হাজার ও বর্তমান পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এবং একটি খসড়া ব্যয় বাজেট তুলে ধরেন কামরুল ইসলাম ফারুক ও মোঃ কামরুজ্জামান রাসেল। আগামী বছর ২০২৫ সনের ৩ এপ্রিল এই প্লাটিনাম জুবিলি উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রাক্তন ৩ হাজার ও বর্তমান ২ হাজার মিলে প্রাথমিকভাবে ৫ হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হবে ধারণা করেই এই ব্যয় বাজেট। অত্র কলেজ থেকে পাশ করা সার্টিফিকেটধারীরাই অংশগ্রহণের সুযোগ পাবেন। এ অনুষ্ঠান বাস্তবায়নের মুল কমিটির সদস্যদের কাজে উপ-কমিটি সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন। রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বুথ খোলা হবে। এব্যাপারে ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কভার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপারে প্রচার প্রচারণা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী