শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: তীব্র তাপপ্রবাহ থেকে ক্যাম্পাসকে সুরক্ষিত
রাখতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
(এসডিজি) অর্জনের লক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন প্র‍কার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ লাগানো হয়েছে। সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করে কেন্দ্র‍ীয় ছাত্র‍লীগ।কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী এ বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্র‍ফেসর আমানুল্লাহ আল হাদী, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান,সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা, দেলোয়ার হোসেন রিপন,আশিকুর রহমান,সাতক্ষীরা সরকারি কলেজ মুক্তিযোদ্ধা হল ছাত্র লীগের সভাপতি ইকবাল হোসেন,সাধারণ সম্পাদক তৌফিক হাসান,দপ্তর সম্পাদক সাব্বির হোসেন,
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম,সাকিল আহমেদ,মেহেদী হাসান,আসিফ সহ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র‍লীগের অসংখ্য নিবেদিত প্র‍াণ কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ