বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশীকে হস্তান্তর করল বিএসএফ

গাজী হাবিব, সাতক্ষীরা : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন) বিকেলে ও সন্ধ্যায় সাতক্ষীরার কুশখালী সীমান্তে ও শ্যামনগরের কৈখালী সীমান্তে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান এবং সন্ধ্যায় অনুষ্ঠিত শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীর শূন্যরেখার পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে উত্তর কৈখালী কোম্পানি কমান্ডার, নায়ক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ঝিঙ্গা ক্যাম্পের এসি মিনা উপস্থিত ছিলেন। পরে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে।

এদিকে কুশখালী সীমান্তে হস্তান্তরকৃত বাংলাদেশীরা হলেন- ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদরাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মণ্ডলের মেয়ে রাণী মণ্ডল, দেবাশীষ মণ্ডলের মেয়ে রিয়া মণ্ডলসহ ১৪ জন।

অপর দিকে, কৈখালী সীমান্তে হস্তান্তরকৃত বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মোঃ নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (দেড় বছর)।

কুশখালী সীমান্তের পতাকা বৈঠক বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, উক্ত পরিবারটি ডাক্তার দেখানোর জন্য সাড়ে তিন বছর আগে ভারতের কেরালা রাজ্যে যায়। কিন্তু চিকিৎসা করাতে যেয়ে লম্বা সময় ধরে তাদের সেখানে অবস্থান করতে হয়েছিল। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে,পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি শনিবার রাত ৮ টার দিকে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করলে, পরবর্তীতে কাগজ পত্র যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা