বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

রবিবার (১৯ জানুয়ারী) বেলা ১১টায় সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তরে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য।

এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলার ৫৪ কিঃমিঃ সীমান্ত এলাকা থেকে উক্ত মাদকদ্রব্য গুলো জব্দ করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকালে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান চৌধুরী।

এসময় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোঃ আশরাফুল হক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদগণ উপস্থিতি ছিলেন।

ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে- ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল। বিভিন্ন প্রকার ভারতীয় মদ ১৭ হাজার ২১৮ বোতল। ভারতীয় গাঁজা ৯৩ কেজি ৫০ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪ হাজার ৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০ হাজার ৯০৭ পিচ, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ ২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি ১৩ লাখ ৪৮ হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি।

এসময় প্রধান অতিথি বিজিবির বিভাগীয় সেক্টর কমান্ডার বলেন, বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভুমিকা রাখছে। সীমান্তে মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল