বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সামাজিক আন্দোলনের মহীয়সী নারী এড. হাসনা হেনা খান, উজ্জলতম নক্ষত্রের বিদায়

পৃথিবী নামক নিছক লালসার গ্রহে জীবনের ব্যাপ্তি নিতান্তই ক্ষণস্থায়ী। বিদায়বেলা মানুষের ভালোবাসা পাওয়াটা যেমন সৌভাগ্যের, তেমনি আপনার বিদায়ে কারও হৃদয়ে গভীর শূন্যতার সৃষ্টি হবে, যে শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়, সাতক্ষীরার বিদগ্ধ সমাজের উজ্জ্বলতম নক্ষত্র আইনজীবী ও নারীনেত্রী হাসনা হেনা খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত শিক্ষাবিদের বিদায় আমাদের জন্য এক বিরাট শূন্যতা। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা বিস্তার ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদান সাতক্ষীরাবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ্যাডভোকেট হাসনা হেনা খান ১৯৭০ সালের ১লা জানুয়ারি সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরায় পৈত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা সিরাজুল করিম এবং মাতা আছিয়া করিম। তিনি যশোর শিক্ষা বোর্ডের অধীন সাতক্ষীরা নবারুন উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি, ১৯৮৬ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে ১৯৮৮ সালে ডিগ্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন খুলনা বিএল কলেজ থেকে ১৯৯০ সালে এমএ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সাতক্ষীরা ল কলেজ থেকে ১৯৯৪ সালে এলএলবি পাশ করেন এবং ১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে এ্যাডভোকেট তালিকাভুক্ত হন। ১৯৯৭ সালের ৪ঠা মার্চ তিনি পলাশপোল খান বাড়ির সন্তান এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনে তিনি তার একমাত্র সন্তান যিনি ব্যারিষ্টার এট ল এর শেষ বর্ষের ছাত্র বিথার রবিউল খানের মাতা। এ্যাডভোকেট হাসনা হেনা খান ইং ১১/০১/২০২৬ তারিখ রবিবার অনুমান রাত-২টা ১৪ মিনিটে সাবেক সাতক্ষীরা সিবি হসপিটাল বর্তমান ব্লিস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল অনুমান ৫৫ বছর। তিনি স্বামী, এক ছেলেসহ অগণিত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব শুভাকাঙ্খী ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমা এডভোকেট হাসনা হেনা খান একজন সমাজসেবী, সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন সদা হাস্যজ্জল মানুষ ছিলেন। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন। তিনি সাতক্ষীরা ল কলেজের প্রভাষক, আইন ও সালিস কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরা পিকে ইউনিয়ন ক্লাব, সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদ, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী, সাতক্ষীরা পাবলিক লাইব্রেরীর সদস্য। রাজনৈতিক জীবনে তিনি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক নারী ঐক্য সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী। তিনি একাধারে আইনজীবী, শিক্ষক ও নারী অধিকার আন্দোলনের পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাঝেও শোকের আবহ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় ড্রেনেজ, সবুজ এলাকা, জনস্বাস্থ্যের উন্নয়নে সমন্বয় দাবি