রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সিলেট থেকে ১৬ লাখ টাকা দিয়ে হাতি কিনে স্ত্রীকে খুশি করলেন স্বামী

অভাবের সংসার কোন ভাবে চলছে। এরমধ্যে স্ত্রী বায়না করলেন স্বামীর কাছে। স্বামী তার নিজের অংশের জমি বিক্রি করে স্ত্রী দিলেন হাতি উপহার। তা আবার লালমনিরহাট থেকে এসে সিলেটের মৌলভীবাজার থেকে হাতি কিনে নিয়ে গেলেন প্রিয়তমা স্ত্রীর জন্য।

জানা যায়, দৈব নির্দেশ পান লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রথিধর দেউতি গ্রামের দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী। আর এই দৈব নির্দেশ পেয়ে স্বামীর কাছে বায়না করেন হাতি ক্রয় করে দেয়ার। আর স্ত্রীর বায়না পূরণ করে তাকে খুশি রাখতে স্বামী দুলাল চন্দ্র সাড়ে ১৬ লাখ টাকায় সিলেটের মৌলভীবাজার থেকে এনে দেন একটি হাতি। এ খবর ছড়িয়ে পড়লে দূর-দূরান্ত থেকে মানুষ হাতিটি দেখতে ভিড় করছেন দুলাল তুলসী দম্পতির বাড়িতে। এ সময় হাতিকে দেখার জন্য রাস্তার পাশে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। হাতির সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন অনেকে।

দুলাল চন্দ্র রায় একই গ্রামের মৃত বরেন্দ্র নাথের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। সোমবার সন্ধ্যায় রথিধর দেউতি গ্রামে গিয়ে এ চিত্র দেখা গেছে।

এলাকাবাসী জানান, দুলাল চন্দ্রের স্ত্রী তুলসী রানী দাসী প্রাণী সংরক্ষণ ও যত্নবান হতে দৈব নির্দেশ (স্বপ্নে আদিষ্ট) পান। ওই দৈব নির্দেশ পালনে কয়েক বছর আগে স্বামীর কাছে প্রথমে একটি ঘোড়া, রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেন তুলসী রানী।

এক মাস আগে হাতি কিনে যত্ন নেয়ার জন্য আবারও দৈব নির্দেশ পান। এ নির্দেশনা পেয়ে তিনি পুনরায় স্বামী দুলালের কাছে হাতি কিনে দেয়ার বায়না ধরেন। কৃষক দুলাল পড়েন চিন্তায়, কিন্তু স্ত্রীকে খুশি রাখতে নিজের ১১ বিঘা জমির মধ্যে দুই বিঘা বিক্রি করে দেন।

ওই টাকা দিয়ে সিলেটের মৌলভীবাজার থেকে প্রায় ১৬ লাখ টাকা দিয়ে একটি হাতি কিনে স্ত্রীকে দেন। সঙ্গে এনেছেন হাতিকে দেখভালের জন্য ইব্রাহীম মিয়া নামে এক মাহুতকে। তাকে প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেয়া হবে। ওই গ্রামের ববিতা জানান, স্ত্রীর বায়না পূরণ করে খুশি রাখতে স্বামী দুলাল চন্দ্র সব কিছু করেন। অবশেষে জমি বিক্রি করে স্ত্রীর কথামতো হাতি কিনে এনেছেন তিনি। সত্যি অবাক হওয়ার মতো ঘটনা।

তুলসী রানী জানান, প্রায় এক মাস আগে স্বপ্নে দেবতা মহাদেব ও বিশ্বকর্মা তাকে নির্দেশ দিয়েছেন একটি হাতি ক্রয় করে তার যত্ন নিতে। তাই স্বামীর কাছে একটি হাতি ক্রয় করে দেয়ার বায়না করেন তিনি। এর পর স্বামী তাকে একটি হাতি ক্রয় করে দিয়েছেন। দেবতা যতদিন বাড়িতে হাতি রাখতে বলবেন, ততদিনই হাতি বাড়িতে থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে স্বামী দুলাল চন্দ্র রায় জানান, স্ত্রী স্বপ্নে দেখেছেন দেবতা হাতি ক্রয় করে যত্ন নিতে বলেছেন। তাই স্ত্রীর সেই স্বপ্ন পূরণে জমি বিক্রি করে সাড়ে ১৬ লাখ টাকায় হাতি ক্রয় করেছেন। মূলত স্ত্রীকে খুশি করতেই এই হাতি ক্রয় করেছেন তিনি।

কয়েক বছর আগে ওই দৈব নির্দেশ পালনে প্রথমে একটি ঘোড়া, রাজহাঁস ও ছাগল কিনে তাদের পরিচর্যা করেছেন তুলসী রানী দাসী।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়