বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ আয়োজন করলো এনার্জিপ্যাক

সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শৈলাট উচ্চ বিদ্যালয়ে একটি অগ্নি নিরাপত্তা বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এ ক্যাম্পেইন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের মাঝে অগ্নি নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আয়োজন করা হয়।

অগ্নি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৪ সালে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৭৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগলে কী করতে হবে সে সম্পর্কে মানুষের পর্যাপ্ত জ্ঞান নেই। সবার মাঝে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে এনার্জিপ্যাক গত ২৪ এপ্রিল শৈলাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক সহ প্রায় ২৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে অগ্নি নিরাপত্তা কৌশল সম্পর্কে জানার সুযোগ পান। বিশেষ করে, শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা অগ্নি প্রতিরোধ, নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং উদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানার সুযোগ পান। এই আয়োজন তরুণ শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা এবং স্কুল কমিউনিটির মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।

উল্লেখ্য, গুরুত্বপূর্ণ সিএসআর উদ্যোগ গ্রহণের মাধ্যমে বাংলাদেশজুড়ে জননিরাপত্তা, টেকসই উন্নয়ন এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেএনার্জিপ্যাক।

একই রকম সংবাদ সমূহ

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা

দেশের ভাঙাচোরা অর্থনীতির হাল ধরে অন্তর্বর্তী সরকার বর্তমান সরকারকে একটি ভিত্তি তৈরিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল