বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুল টাইমে শিক্ষকরা অন্যপেশার কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে- সাতক্ষীরা ডিসি মোস্তাক আহমেদ

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরায় শিক্ষার গুণগত মনোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন, আল ইমরান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, আদর্শ শিক্ষক পরিষদ (মাধ্যমিক শাখার) জেলা সভাপতি গোলাম কিবরিয়া ,জয়েন্ট সেক্রেটার মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ে স্মার্ট ফোন না নিয়ে আসে তার জন্য শিক্ষকদের সজাগ থাকতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলেমেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। তিনি আরো বলেন, কোচিং বাণিজ্যে জিরো টলারেন্স,নকল মুক্ত পরিক্ষা,ক্লাস টাইম ৯-৩ টা পর্যন্ত চলমান থাকবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ১০০% হাজিরা করার চেষ্টা করতে হবে। স্কুল টাইমে শিক্ষকরা অন্যপেশার কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। জাতী গড়ার কারিগর শিক্ষকদের এ বিষয়ে মনোযোগী হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী