বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র দেশ থেকে বিতাড়িত করতে হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। কে পিআর বোঝে কে বোঝে না, তার জন্য সংস্কার অপেক্ষা করবে না। জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়।

তিনি আরও বলেন, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রা পরবর্তী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘উচ্চকক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরে নিরপেক্ষ নিয়োগে কমিশন গঠন করতে হবে। আমাদের কামনা, জনগণের কথা চিন্তা করে দেশের কথা ভেবে সব দলের উচিত সংস্কারে পক্ষে কথা বলা। সংস্কার কোনো দলের পক্ষে নয়, দেশের পক্ষে। ৩ আগস্ট শহীদ মিনারে উপস্থিত হবো আমরা। জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য হয়ে গিয়েছিল। মাদকের অভয়ারণ্য হয়েছিল। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল। শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছোট ছোট গডফাদার বিদ্যমান ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। দেশে নতুন কোনো গডফাদার আবির্ভাবের সুযোগ দেওয়া হবে না। কক্সবাজারেও নতুন গডফাদারের আবির্ভাবের প্রতিরোধ গড়ে তুলুন। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র সবকিছু বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। জনগণের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা কক্সবাজারকে সম্ভাবনার জায়গা হিসেবে দেখি। বাংলাদেশের ভবিষ্যত ও সম্ভাবনা এ বঙ্গোপসাগরকে ঘিরে। আমাদের সমুদ্র শক্তি, নৌ শক্তিতে বলিয়ান হতে হবে। এক্ষেত্রে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের বুকে মডেল হিসেবে কক্সবাজারকে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি সেই কক্সবাজার প্রতিষ্ঠায় সংগ্রাম করবে। আমরা নতুন বাংলাদেশ, নতুন কক্সবাজার উপহার দিতে চাই। এ যাত্রায় কক্সবাজারবাসীকে এনসিপির পাশে চাই।’

পূর্ব ঘোষণা অনুসারে দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানের উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। দুপুর ২টার দিকে তারা পাবলিক লাইব্রেরি মাঠে পৌঁছান।

সভায় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ডা. তাসনিম জারা, নাসিরুদ্দীন পাটোয়ারী, এস এম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

সমাবেশ শেষে পদযাত্রাটি বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সঙ্গে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করবেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ