সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘হাসিনাও বাঙালি, ভারত কেন তাকে পুশইন করছে না’ : রিজভী

ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ। তাকে পুশইন করছেন না কেন?

সোমবার দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশইন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি। ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে, তারা বাংলা ভাষায় কথা বলে জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা আখ্যা দিয়ে পুশইন করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশব্যাক করা।’

তিনি আরও বলেন, ‘এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে। তখন তো পুশব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এ দায়িত্ব। ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে ইনক্লুডিং শেখ হাসিনাসহ তারা পুশইন হন না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তারা জানে কেন করা হচ্ছে, কি জন্য করা, এইজন্যই যে- সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়। সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক, তাতে কোনো যায় আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে, তার মানে এটা কারা করে যারা প্রভুত্বকামী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় তাদের প্রতিভকে সেসব জায়গায় সেইসব দেশে বসিয়ে রাখে। শেখ হাসিনা ছিল সেই প্রতিভ, এই কারণেই তাদের মন খারা এ কারণেই আমাদের ট্রান্সপমেন্ট মানে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…

ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন

শিল্প ও ব্যবসা খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ২০২৮ সাল শুরুরবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • লিফট রেখে সিঁড়ি বেয়ে বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী