বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১২০০ বস্তা চাল নিয়ে গুজব ছড়ানো হয়েছে, ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি : উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গেছে— সম্প্রতি এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ভিডিওর সঙ্গে ক্যাপশনে উল্লেখ করা হয়, উপদেষ্টা আসিফের বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল। বিষয়টি নিতান্তই গুজব।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেই তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন।

পোস্টে আসিফ বলেন, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে এই গুজব ছড়ানো হয়েছে এবং কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।

পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, চাঁদপুরের একটি ঘটনাকে তার পারিবারিক ঘটনা হিসেবে গুজব ছড়ানো হচ্ছে। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা প্রচার করেছেন।

আসিফ মাহমুদ উল্লেখ করেন, ‘এই গুজবের পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা তার বাবাকে উদ্দেশ্য করে চালচোর, গমচোর স্লোগান দিচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে তার এবং তার পরিবারের মানহানি করছেন ‘

আসিফ মাহমুদ তার পোস্টে আরও বলেন, অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।

তিনি স্পষ্ট করে জানান, আলোচিত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।

একই রকম সংবাদ সমূহ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি

জুলাই হত্যাকাণ্ড ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ বিভিন্ন আলোচিতবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের
  • জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকারের ‘সংশয়-অবজ্ঞা’ দেখছে সুজন
  • বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত