শনিবার, ডিসেম্বর ২৭, ২০২৫
বর্তমানে দিন হিসাবে দেখছেন
দুই সেকেন্ডে ৭০০ কিলোমিটার গতি তুলে ট্রেনের বিশ্বরেকর্ড

অভূতপূর্ব গতির পরীক্ষায় নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীন। দেশটির গবেষকদের তৈরি করা একটি ম্যাগলেভ ট্রেন মাত্র দুই সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ট্রেনটির গতি এতটাই বেশি যে কাছ থেকে দেখলেও এক সেকেন্ডের বেশি চোখে ধরা পড়ে না। অর্থাৎ, সচেতন না থাকলে আপনি বোঝার আগেই ট্রেন অতিক্রম করবে। খবর এনডিটিভির। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা চৌম্বক শক্তিনির্ভর এই ট্রেনটির ওপর পরীক্ষা চালান। এক হাজার টনেরও বেশি ওজনেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির বার্ষিক বনভোজন ও সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) খুলনা গিলাতলা পিকনিক স্পটে সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মো. শাহ্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আবুল কালামের সঞ্চালনায় বার্ষিক বনভোজন ও সাধারণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মো. লুৎফর রহমান, মো. সাহাদাৎ হোসেন, শিব প্রসাদ ঘোষ, মো. কামরুল হাসান, আলহাজ্ব মো. আমিনুরবিস্তারিত পড়ুন
সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সময়গুলোতে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস। কারণ মানুষ দীর্ঘদিন তাদের ভোট দিতে পারেনি। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য নির্বাচন কমিশনকে আমরা সব ধরনের সহযোগিতা করব। কেউ যাতে কোনো গণ্ডগোল করতে না পারে, সে ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশনকে বলে দেওয়া হয়েছে, যদি কোনো স্থানে সমস্যা হয়, সেখানে ভোট বন্ধ করে দেওয়ার জন্য। তাই প্রত্যেকবিস্তারিত পড়ুন
ভাই-শ্বশুরের পর পিলখানায় শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে এ জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। এর আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানেরবিস্তারিত পড়ুন
বিএনপির নেতার মৃত্যুতে ধানের শীষের প্রার্থী লিটনের শোক

শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল গফফারের বড় ভাই আব্দুর রাজ্জাকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন যশোর–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। শ্বাসকষ্টজনিত কারণে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আটটার দিকে নিজ বাড়িতে কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া গ্রামে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে কায়বা ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজা নামাজ শনিবার জোহরের নামাজের পর স্থানীয় ঈদগাহ ময়দানেবিস্তারিত পড়ুন
বদিউল আলম মজুমদার
হ্যাঁ ভোট মানে সংস্কার, আর ‘না’ মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্দল পাথর সরানো বড় দুরূহ। আশা করি, তারা প্রচার প্রচারণা চালাবে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সুষ্ঠু নির্বাচন ওবিস্তারিত পড়ুন
১৭ বছর পরে শ্বশুরবাড়ি গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তাকে বহনকারী গাড়িবহর শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টা ২৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ত্যাগ করে ধানমন্ডির মাহবুব ভবনের উদ্দেশে রওনা দেয়। দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়েবিস্তারিত পড়ুন
বিএনপিতে যোগদান করলেন গণঅধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খাঁন

নতুন বাংলাদেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দেশ ও জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন গণঅধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন রাশেদ খাঁন। রাশেদ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়েবিস্তারিত পড়ুন
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। এদিকে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। প্রধান বিচারপতি সৈয়দবিস্তারিত পড়ুন
ভোটার নিবন্ধন করলেন তারেক রহমান

ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানেতারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। ইসি থেকে বের হয়ে রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয় তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

