শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরায় স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টি নেতা বাপ্পির মা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পির মা আমেনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্রয়াত দন্ত চিকিৎসক আমজেদ হোসেনের স্ত্রী। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদ (পুরান মার্কাজ) প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পৌরসভার রসুলপুর সরকারি কবরস্থানে স্বামীর কবরের পাশে আমেনা খাতুনকে দাফন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর ৬নং ওয়ার্ড খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের কুখরালী ফুটবল মাঠে ৬ নং ওর্য়াড বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল রউফ। পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ৬নং ওর্য়াড বিএনপির সদস্য মোঃ মিয়ারাজের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী,জেলা বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন
ঢাকায় হাত মেলানোর পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ আখ্যা জয়শঙ্করের

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও করমর্দন করেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেই সাক্ষাতের দু’দিনের মধ্যেই পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ আখ্যা দিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন তিনি। ভারতের মাদ্রাজে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি)–এর শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় জয়শঙ্কর বলেন, “আমাদের কী করা উচিত বা কী করা উচিত নয়—তা কেউ আমাদের বলেবিস্তারিত পড়ুন
আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আল্লাহকে স্বাক্ষী রেখে বলছি, গত ১৪ মাসে আমি এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি। একজন এসে আমার সামনে বলতে পারবেন না কারও পকেট থেকে, কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করেছি। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মিলনায়তনে দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগমবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা-কামালকে দেশে ফিরতেই হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এক সময় না এক সময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে দেশে ফিরতেই হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে। শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় অবস্থিত নিতাই গৌর সেবাশ্রমে অধ্যক্ষ বাবাজী মহারাজ চিন্ময় আনন্দ দাসের (চঞ্চল গোসাই) সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সারা বাংলাদেশে অত্যন্তবিস্তারিত পড়ুন
দাদি খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান তারা। পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তার সঙ্গে পরিবারের মোট ২০ জন সদস্য ছিলেন। সেখানে তারা দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা সমাধিস্থল ত্যাগ করেন। গত বছরের ৩১বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীর ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীর ঢল নামছে। বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে তারা জিয়া উদ্যানে উপস্থিত হচ্ছেন। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে পৌঁছাচ্ছেন। এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শমিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন। তখন কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধবিস্তারিত পড়ুন
দলের প্রতি কষ্ট নেই : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যাচাই-বাছাইয়ে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপরে যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানা ছাড়াও এ আসনে দাখিল করা ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। পরে ব্যারিস্টার রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, মনোনয়ন না দেওয়ায় দলের প্রতি কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের যখন দুঃসময়বিস্তারিত পড়ুন
নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি জুমার নামাজ আদায়ের উদ্দেশে রাজধানীর বনানীতে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে উপস্থিত হন। তারেক রহমানের সঙ্গে সেখানে জুমার নামাজ আদায় করেন তার সাবেক এপিএস মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সিএসএফ’র প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এমবিস্তারিত পড়ুন
৬০ ফুট লম্বা গাছের ১২ ইঞ্চি কলা

একেকটি কলাগাছ অবলীলায় ওঠে গেছে ৬০ ফুট পর্যন্ত। এর একটি কলার দৈর্ঘ্য ১ ফুট পর্যন্ত হতে পারে। শুনতে কেমন অবিশ্বাস্য মনে হলেও গল্পটা জায়ান্ট হাইল্যান্ড ব্যানানা বা মুসা ইনজেনসের। এটি পৃথিবীর সবচেয়ে বড় কলাগাছ। শুধু যে এটি কলাগাছের সবচেয়ে বড় জাত তা নয়, কাঠজাতীয় নয়- এমন গাছের মধ্যেও এটি সবচেয়ে বড়। পৃথিবীর সবচেয়ে বড় কলাগাছ ৬০ ফুট পর্যন্ত লম্বা হয়যদ্দুর জানা যায়, ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথম এর খোঁজবিস্তারিত পড়ুন

