বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জানুয়ারি ৬, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

মণিরামপুরে রানা প্রতাপ হত্যাকান্ডের ঘটনায় মামলা

হেলাল উদ্দিন: বরফকলে যাওয়া কথা বলে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয় রানা প্রতাপ বৈরাগী। ঘটনার দিন বেলা তিনটার দিকে বের হওয়ার পর সন্ধ্যায় ছেলে খুনের কথা জানতে পারেন। কাটাখালি মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি ছিলেন নিহত রানা প্রতাপ। বরফকলের পাশাপাশি কপালিয়া বাজারে তার মাছের আড়ৎ ছিল। তার ১০ বছর বয়সী ছেলে রয়েছে। কথাগুলো কান্নাজড়িত কন্ঠে বলছিলেন দুর্বৃত্তদের গুলিতে নিহত রানা প্রতাপ বৈরাগীর বাবা তুষার কান্তি বৈরাগী। তিনি বছর চারেক আগেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার কলারোয়ায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী ২০২৬) দুপুরে কলারোয়া উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ওই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। বেগম খালেদাবিস্তারিত পড়ুন

তালার কপোতাক্ষ নদীতে পড়ে ব্যক্তি নিখোঁজ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদী পারাপারের সময় এক ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫০)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। বর্তমানে তিনি তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, রবিউল ইসলাম মৃগী রোগে আক্রান্ত ছিলেন। নৌকাযোগে নদী পার হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়েবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকালে শহরের নিউমার্কেট চত্বরে জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে পৌর যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের কান্ডারী আলহাজ্ব মো. আব্দুর রউফ।বিস্তারিত পড়ুন

মনিরামপুরে ৫৪তম শীতকালীন ক্রিকেট টুর্ণামেন্টে রাজগঞ্জ হাইস্কুল চ্যাম্পিয়ন

হেলাল উদ্দীন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট টুর্ণামেন্টে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, রাজগঞ্জ সাব জোনে চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতার ক্রিকেট টুর্ণামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যাংকার মোঃ আব্দুল মান্নান, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল (তুষার), সিনিয়র শিক্ষক মোঃ রবিউল ইসলাম, মোহাম্মদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মরহুম আব্দুর গফফারের জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিমপাড়া গ্রামে বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুর গফফারের জানাযা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) যোহর নামাজের পর পশ্চিম মাছখোলা নতুন বাজারে জানাযা অনুষ্ঠিত হয়।জানাজায় ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী প্রফেসর আব্দুল ওয়ারেছ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার ফজলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুর রহমানবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এখন জাতিসংঘের কাজের অংশ নয় বলেও জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি। মঙ্গলবার (৬ জানুয়ারি) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্তবিস্তারিত পড়ুন

রোজায় সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে আসবে ১ কোটি ৩৫ লাখ লিটার সয়াবিন

আসন্ন পবিত্র রমজান মাসে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এ তেল কেনা হবে। এজন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গুদাম পর্যন্ত পৌঁছাতে সব ধরনের খরচ ধরে প্রতি লিটারে দাম পড়বে ১৬২ টাকা ৬৩ পয়সা। সয়াবিন তেলের পাশাপাশি টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকিমূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টনবিস্তারিত পড়ুন

এবার জার্মান চ্যান্সেলরকে মাদুরোর মতো ‘তুলে নেওয়ার হুমকি’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র যেভাবে তুলে নিয়ে গেছে, সেভাবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসকে তুলে আনার হুমকি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। এরই মধ্যে এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি। রোববার (৪ জানুয়ারি) মেদভেদেভ বলেন, ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মতো ‘অপহরণ অভিযান’ বিশ্বের অন্যান্য নেতাদের ক্ষেত্রেও কল্পনা করা যেতে পারে। এ ধরনের সম্ভাব্য লক্ষ্য হিসেবে তিনি জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের নাম উল্লেখবিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারের ১৭ মাস

সড়ক-রেল-নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত

অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য-বিশৃঙ্খলা আর আইন না মেনে বাহন চলাচলের কারণে ছোট-বড় মোট ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনায় আহত হয়েছেন ৫৮ হাজার ৪৯১ এবং নিহত হয়েছেন ১২ হাজার ৬৯৪বিস্তারিত পড়ুন