শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির উপজেলা কার্যালয় ও জামায়াতে ইসলামীর একটি ইউনিয়ন কার্যালয়কে জরিমানা করা হয়েছে। কার্যালয়ের গেট নির্মাণ ও আলোকসজ্জা স্থাপনের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের দায়ে উভয় দলকে প্রাথমিক সতর্কতার পাশাপাশি ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সহকারীবিস্তারিত পড়ুন
সেতু, রাস্তা, শিক্ষা উন্নয়নে ধানের শীষে ভোট দিন: হাবিব

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু, উন্নত রাস্তাঘাট, স্কুল ও কলেজ। আমি যখন প্রথম নির্বাচনে অংশ নিই, তখন পায়ে হেঁটে ও গরুর গাড়িতে চলাচল করতে হতো। তখন থেকেই জনগণের দাবিগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এবার নির্বাচিত হলে কপোতাক্ষ নদে কানাইদিয়া–কপিলমুনি সেতু নির্মাণসহ রাস্তাঘাট, স্কুল ও কলেজের উন্নয়নমূলক কাজবিস্তারিত পড়ুন
কলারোয়ার বড়ালিতে ধানের শীষের সমর্থনে নির্বাচনী সভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সমর্থনে শনিবার সন্ধ্যায় এক নির্বাচনি কর্মীসভা কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। নির্বাচনি এ সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বড়ালি সরকারি প্রাইমারি স্কুল ময়দানে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই: ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারী) বিকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুল মাঠে ধুলিহর ও ব্রহ্মরাপুর ইউনিয়নবাসীর আয়োজনে সাতক্ষীরা জেলা বিএনপি সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)বিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোটের আহবান

মাওলানা আজিজুর রহমান একজন পরীক্ষিত, ত্যাগী ও জনবান্ধব নেতা। জনগণের দুঃখ-কষ্টে যিনি সবসময় পাশে থেকেছেন। যশোর-১ আসনের মানুষের ভাগ্য পরিবর্তনে তাঁর কোনো বিকল্প নেই, এভাবেই যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমানের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। শনিবার বিকেলে আসরের নামাজ শেষে বাগআঁচড়া হাইস্কুল চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধানবিস্তারিত পড়ুন
ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা অধিকার ফিরে পাবেন : মুহা. আব্দুল খালেক

শ্রমিকদের অধিকার ও কল্যাণের উপর জোর দিয়ে সাতক্ষীরা সদর ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “শ্রমিকরা আমার বন্ধু। ইসলামী শ্রম নীতি যদি কায়েম করা যায়, শ্রমিকও ভালো থাকবে, মালিকও ভালো থাকবে। তিনি বলেন আমরা বার বার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হতে চাইনা। মানবিক নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আগামী দিনে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এদেশ চলবে।” সাতক্ষীরা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শনিার (২৪ জানুয়ারী) দুপুরবিস্তারিত পড়ুন
২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন

কেন্দ্রের সরকার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করতে যাচ্ছে, তা এখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন। তিনি বলেন, বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যেই ২৪০টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে চলে গিয়েছে এবং সবাই আশা করছে দলটি থ্রি-ফোর মেজরিটি নিয়ে ক্ষমতায় যাবে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলারবিস্তারিত পড়ুন
অসহায় পরিবারের জমি দখলের চেষ্টা ও পাকা সরিষা কেটে নেয়ার অভিযোগ

জোর পূর্বক জমি দখলের চেষ্টা ও অসহায় পরিবারের দুই বিঘা জমির পাকা সরিষা ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ১৫ জানুয়ারি সকালে যশোরের কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামে। জানা গেছে-কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আবুল কাশেম, ইউনুস, তাসের উদ্দীন, হাসেম উদ্দীন ও রসুলপুর গ্রামের মোস্ত রিফুজীর ছেলে হাফিজুর এরা শতাধিক লোকজন নিয়ে এসে চাঁদড়া গ্রামের অসহায় ভ্যান চালক নুরুল ইসলামের দুই বিঘা জমির পাকা সরিষা ক্ষেত থেকে কেটে নিয়েবিস্তারিত পড়ুন
গণভোট বিষয়ে সাতক্ষীরায় সচেনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও গণ ভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা শহরের কাটিয়া কাস্টমস গোডাউন মোড়ে জয় মহিলা উন্নয়ন সংস্থার অফিসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ নিরোধ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মহিলা দলের উদ্যোগে ধানের শীষ প্রতিকের উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ কে বিজয়ী করতে সাতক্ষীরার কাটিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার ০১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার বিকাল সাড়ে ৪টায় কাটিয়া কাস্টমস গোডাউন মোড়ে ধানের শীষ প্রতিকের উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদিকা খুরশিদবিস্তারিত পড়ুন

