বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার মাগুরা-তালতলা আলহাজ্ব আ. হান্নান বিশ্বাস মাদ্রাসায় বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স-এ বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্স-এর আয়োজনে ২৪ জানুয়ারি শনিবার মাদ্রাসা প্রাঙ্গনে উক্ত বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। সকাল ৮টা থেকে মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ্, নাত, ক্বেরাত, একশ মিটার দৌঁড়, বিস্কুট দৌঁড়, অংক প্রতিযোগিতা এবং শিক্ষক ও অভিভাবকদের চেয়ার সিটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দুপুর ২ টায় আলোচনা সভাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষার কর্মকর্তাদের ই-জিপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার আয়োজনে পিটিআই সুপার, সহকারী সুপার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ইউআরসি ইন্সট্রাক্টরগণের জন্য “Refresher Training on procurement including e-GP” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সাতক্ষীরার অগ্রগতি রিসোর্টে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রকিউরমেন্ট) মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ফরিদ আহমেদ, সহকারীবিস্তারিত পড়ুন

উন্নয়ন সংস্থার কিংবদন্তি আজাদুল কবির আরজু আর নেই

যশোরের মাটি ও মানুষের প্রিয় ব্যক্তিত্ব, উন্নয়ন সংস্থার কিংবদন্তি, প্রখ্যাত সমাজসেবক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু আর নেই। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকেবিস্তারিত পড়ুন