মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
সাতক্ষীরার লাবসায় গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে উপসচিব সামিউল মাসুদ

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো: সামিউল মাসুদ (ইউপি ২ শাখা)। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে তিনি লাবসা ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ইউএনডিপি প্রতিনিধি সুমন চাকমা ও প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: হাফিজুর রহমান। পরিদর্শন শেষে উপসচিব মো: সামিউল মাসুদ গ্রাম আদালত কার্যক্রমের সার্বিক বিষয়বিস্তারিত পড়ুন
কলারোয়ার দেয়াড়ায় জনসভায় হাবিব : সেতু ও শিক্ষা অবকাঠামোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দেয়াড়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে কাশিয়াডাঙ্গা ও ত্রিমোহন এলাকার মানুষের যোগাযোগের সুবিধার্থে কপোতাক্ষ নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের জন্যবিস্তারিত পড়ুন
“ধানের শীষে ভোট দিন আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো”

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা চাই। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারসহ রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়েরবিস্তারিত পড়ুন
কলারোয়া হাসপাতালে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিসেফ এর অর্থায়নে এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে দশ লক্ষ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির বুথ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, এই বুথ উদ্বোধনের ফলে রোগীদের জন্য বিশুদ্ধ পানির স্বল্পতা দূর হবে। অতিরিক্ত অর্থ ব্যয় করে রোগীদের বাইরে থেকে পানিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্বাচন ও গণভোট নিয়ে নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার মতবিনিময়

কামরুল হাসান : কলারোয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সংক্রান্ত এবং নবাগত জেলা শিক্ষা কর্মকর্তার সাথে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা মো: আলমগীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো: আবুল খায়ের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেনবিস্তারিত পড়ুন
দেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি নিজের জীবন দিতেও প্রস্তুত : সাতক্ষীরায় জামায়াতের আমীর

বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি নিজের জীবন দিতেও প্রস্তুত : সাতক্ষীরায় জামায়াতের আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “যে দলের নেতারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে, তাদের ভয় দেখিয়ে দমানো যাবে না। বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমি নিজের জীবন দিতেও প্রস্তুত।” দমঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “ফ্যামিলি কার্ডবিস্তারিত পড়ুন
গণভোটের পক্ষে-বিপক্ষে যাবেন না নির্বাচনে দায়িত্ব পালনকারীরা : ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যারা দায়িত্বে থাকবেন তারা গণভোটের পক্ষে-বিপক্ষে না যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের পক্ষ থেকে গণভোট নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হলে জবাব দিতে চাননি আনোয়ারুল ইসলাম সরকার। পরে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে নির্বাচনী মাঠ স্বচ্ছ রয়েছে এবার। কমিশনের উপর শতভাগ আস্থাবিস্তারিত পড়ুন
বাংলাদেশিদের জন্য চালুর আশ্বাস ওয়ার্ক ভিসা ওমানের শ্রমমন্ত্রীর

আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালুর আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি। সৌদি আরবে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের সাইডলাইনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী। মঙ্গলবার (২৭ জানয়ারি) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এ তথ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপদেষ্টা অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমানবিস্তারিত পড়ুন
নির্বাচন পর্যবেক্ষণে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক, ইসির নির্দেশ মানতে হবে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৫৫ হাজার ৪৫৪ জন দেশি পর্যবেক্ষককে নির্বাচন কমিশন (ইসি) অনুমতি দিয়েছে। ইসিতে নিবন্ধিত ৮১টি সংস্থার পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন এসব পর্যবেক্ষক। এদের মধ্যে ৭ হাজার ৯৯৭ জন কেন্দ্রীয়ভাবে এবং ৪৭ হাজার ৪৫৭ জন স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক পর্যবেক্ষণ করবেন। সোমবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় এ তথ্য।বিস্তারিত পড়ুন
বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিলো স্পেন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্য দেশগুলো যখন সীমান্তে দেয়াল তুলছে, তখন স্পেন হাঁটছে ভিন্ন পথে। যখন আশপাশের দেশগুলো অভিবাসী বহিষ্কার নিয়ে আলোচনা করছে, তখন স্পেন অন্তর্ভুক্তির পথ বেছে নিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধ করার ঘোষণা দিয়েছে। এতে স্পষ্ট হলো, যাদের এত দিন ‘অদৃশ্য’ বলা হতো, তারাই স্পেনের উন্নয়নের বড় চলনশক্তি। এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ‘রাজকীয় ডিক্রি’ বা বিশেষ নির্বাহী আদেশ জারি করার সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

