শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে দলের স্থায়ী কমিটির কমিটির সভা শেষে এ কথা জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেওয়াবিস্তারিত পড়ুন
পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বরে রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান। বিষয়টি নিশ্চিত করে বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন গণমাধ্যমে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পিঠা উৎসব ও ডাক্তারদের সংবর্ধনায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাক্তার শেখ সাইদুল হক বলেছেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এবং স্বাস্থ্যখাতও তার ব্যতিক্রম নয়। তাই সেই প্রত্যাশা পুরনে নেতৃত্ব ডাক্তারদের দিতে হবে। স্বাস্থ্যখাতে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই, গতানুগতিক যে স্বাস্থ্যখাত সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সুতরাং পরিবর্তনের জন্য আপনাদের (ডাক্তারদের) নেতৃত্ব দিতে হবে। সেটা করতে হলে স্বাস্থ্যখাত ডাক্তারদের ওউন করতে হবে, তবেই সফলতা আসবে। শুক্রবার সন্ধ্যায় ইসলামী ব্যাংকবিস্তারিত পড়ুন
যশোরে ঠান্ডাজনিত নানা রোগে এক দিনে ১০ জনের মৃ*ত্যু

যশোরে বেড়ে চলেছে শীতের প্রকোপ। আর শীতে ঠান্ডাজনিত নানা রোগে এক দিনে সদর হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। যাদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে। তারা সবাই ঠান্ডাজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (৯ জানুয়ারি-২৬) সকালে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন- গত ২৪ ঘণ্টায় ঠান্ডাজনিত এবং ফুসফুস সংক্রমণজনিত ১০ জন লোক মারা গেছে। আমরা ইদানীং মৃত্যুর হার বেশি দেখছি এবংবিস্তারিত পড়ুন
তালায় নাগরিক সভা: উন্নয়নের প্রতিশ্রুতি সাবেক এমপি হাবিবের

সাতক্ষীরার তালা সদর উন্নয়নে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও ধানে শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভা করার প্রস্তাবনার প্রতি তিনি সমর্থন ব্যক্তবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাইমারি শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫’-এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২০ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। জেলার ৩২টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৪২৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে সার্বিক শৃঙ্খলা ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা পৌরসভার কুখরালী ফুটবল মাঠে পৌর ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আপোষহীনবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ব্যবসা প্রতিষ্ঠানে আগু*ন লেগে ২০ লাখ টাকার ক্ষতি

আগুন লেগে আনোয়ারুল ফারাজি নামে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪ টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার মাছনা নতুন বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন। আগুনে দোকানের সবকিছু পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আনোয়ারুল। দোকানি বলছেন- শত্রুতা করে কেউ দোকানে আগুন দিয়েছে। তবে, ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা- বৈদ্যুতিক শর্ট সার্কিটবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

মেহেদী হাসান শিমুল: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৪ ও ৮ নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের আয়োজনে ও সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার সার্বিক ব্যবস্থাপনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয় ও সাবেক কাউন্সিলর যুবনেতা আইনুল ইসলাম নান্টা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সহ সমন্বয় ফরিদুজ্জামান ফরিদ, সাতক্ষীরা জেলা যুবদলেরবিস্তারিত পড়ুন
আসন্ন নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে : ফাওজুল কবির

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। ফাওজুল কবির বলেন, এ নির্বাচন আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে। কারণ, এ নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। উপদেষ্টা বলেন, এ নির্বাচনবিস্তারিত পড়ুন

